somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

mahdi0907
আমি আলাউদ্দিন আল-মাহদী a.k.a Mahdi Mehedi, একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং উদ্যোক্তা। ২ বছর এর বেশি সময় ধরে অনলাইন মার্কেটিং পেশার সাথে জড়িত। বর্তমানে ডেভসটিম ইন্সটিটিউটে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছি পাশাপাশি নিজস্ব অনলাইন বিজনেস পরিচ

দেখে নিন কিভাবে ফটোশপের মাধ্যমে আপনার ছবিকে হাল্ক চরিত্রে রূপান্তর করবেন

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্ভেল কমিকসের সুপার হিরোদের মধ্যে আমার হাল্ক চরিত্রটি অত্যন্ত পছন্দের। এ চরিত্রটি একেবারে পজিটিভ না আবার নেগেটিভও না অপরদিকে শক্তিমত্তার দিক দিয়ে অন্যান্য সুপার হিরোদের তুলনায় হাজার গুন বেশি। সে কারনেই এ অদ্ভুত চরিত্রটির প্রতি ভালো লাগা। যাক সে কথা। আজ লাঞ্চের সময়ে আমার শ্রদ্ধেয় স্যার প্রফেসর ড. গুগল রহমানের সাথে অন্যান্য দিনের মতো আলোচনা হচ্ছিল। কথার ফাকে স্যারকে বলে উঠলাম যে আমি আজকে একটু অন্য টাইপের ফটো ফেসবুকে আপলোড করে দিতে চাই। স্যার আমার মনের কথা বুঝে ফেললো। তিনি বলল-“কি ধরনের, হাল্ক টাইপ নাকি?” আমি বললাম-“ধন্যবাদ মনের কথা বুঝার জন্য।” তিনি আমাকে বললেন যেহেতু আমি ফটোশপ কিছুটা জানি সুতরাং এ বিষয়ে তিনি আমাকে প্রয়োজনীয় টিউটোরিয়াল দিতে পারবেন। টিউটোরিয়ালটা পাওয়ার পর আমি দেরি না করে টিউটোরিয়াল দেখে দেখে ১ ঘন্টার মধ্যে আমার ছবিকে হাল্ক চরিত্রে রূপান্তর করে ফেললাম। এরপর আমার টিটির বন্ধুদের এটা রূপান্তর প্রক্রিয়া জানানোর জন্য মন উদগ্রীব হয়ে উঠলো। তাই ভাবলাম একটা পোস্ট লিখে ফেলি। যদিও অনেকে এটার ব্যাপারে আগ্রহী নাও হতে পারেন তবে এ দক্ষতা শিখে শুধু হাল্ক না, চাইলে আপনি আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অন্য কিছু ডিজাইন করতে পারবেন আশা করি। অনেক বকবক করা হল এবার চলে যাই আমাদের টিউটোরিয়ালেঃ

১ম ধাপঃ যেহেতু ফটোশপ দিয়ে করতে হবে সুতরাং এটা ফরয আপনার এডোবি ফটোশপ সফটওয়্যার কালেকশনে থাকতে হবে। প্রথমত আপনার যেকোনো একটি ছবি নির্বাচন করুন, ছবির সাইজ ও কোয়ালিটি কোন ব্যাপার না।



২য় ধাপঃ এখন Brush Tool নির্বাচন করুন এবং Foreground Color হিসেবে Dark Green নির্বাচন করুন। আমি কালার কোড হিসেবে এটা ব্যবহার করেছি #027b4d ইচ্ছে করলে আপনি আপনার পছন্দকে প্রাধান্য দিতে পারেন তবে খেয়াল রাখবেন যাতে আপনার ছবিতে সত্যিকারের হাল্কের ইফেক্ট পড়ে।



CTRL+SHIFT+N প্রেস করে একটি নতুন লেয়ার সৃষ্টি করুন যার নাম দিন “Skin” এরপর ব্রাশ টুল দিয়ে আপনার ক্যারেক্টারের সম্পূর্ন বডিকে ফিল আপ করুন নিম্মের ছবির ন্যায়ঃ



এখন “Skin” লেয়ারের ব্লেন্ডিং মোডকে “Linear Light” তে রূপান্তর করুন।



দেখুন আপনার হাল্ক মেকাপটি এরকম দেখাচ্ছেঃ



৩য় ধাপঃ এবার পূর্বের ন্যায় CTRL+SHIFT+N প্রেস করে আরেকটি নতুন লেয়ার সৃষ্টি করুন যার নাম দিন “Eyes”

রেড কালার দিয়ে আপনার চোখ ফিল আপ করুন, আমি কালার কোড হিসেবে এটা ব্যবহার করেছি #832f2f



এবার “Eyes” লেয়ারের ব্লেন্ডিং মোডকে “Soft Light” অথবা “Subtract” এ পরিবর্তন করুন তবে এ বিষয়টা আপনার উপর নির্ভর করবে চোখের ধরনটা কিভাবে দিলে আপনার কাছে মানানসই লাগবে।





এছাড়া আপনি একইভাবে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করে আপনার হাল্ক মেকাপকে সম্পূর্ন ছবির মধ্যে হাইলাইট করতে পারেন।



নিচে আমার নিজের হাল্ক মেকাপ করা ছবি দিলাম। নিশ্চয় অনেক হ্যান্ডসাম লাগছে :D । জানি হিংসা করে বলবেন না কিন্তু মেয়ে মানুষের হাল্কি(হাল্কের স্ত্রী লিঙ্গ) মেকাপের ছবি দিলে ঠিকই কমেন্ট বক্সে ২০১২ ছবির মতো কাপাকাপি শুরু হয়ে যেতো X( ।



হা হা হা হা হা !!! মজা করলাম।

ফেসবুকে আমি.......
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×