শুধু খাতায় ভূড়ি ভুড়ি নাম্বার তোলা জীবনকে পরিবর্তন করতে পারে না!
১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি মনে করি স্কুল, কলেজ অথবা ভার্সিটিতে পড়ালেখার পাশাপাশি এক্সট্রা এক্টিভিটিসগুলোতে সমানতালে অংশগ্রহন করা প্রয়োজন। হ্যা অনেকে বলতে পারে তাতে পড়ালেখাতে বিঘ্ন ঘটবে অথবা ভাল রেজাল্ট হবে না। আমার কথা হল ঐ ভাল রেজাল্ট নিয়ে অনেক ছেলে মেয়েই গ্রাজুয়েশনের পরে বেকার বসে আছে। আমার দেখা মতে যারা চাকরী অথবা বিজনেসে ভাল করছে তারা আহামরিক ভাল রেজাল্টধারী না কিন্তু বাস্তবিক জ্ঞানের দিক দিয়ে তারা খাতায় বেশি নাম্বার পাওয়া ছেলে মেয়েদের থেকে অনেক এগিয়ে। জীবনে আমি এই ভুলটাই করছিলাম-খাতার নাম্বারকে বেশি মূল্য দিয়েছিলাম। তবে তারপরও আল্লাহ চালিয়ে নিয়েছে- নিজের সদিচ্ছায় পরবর্তি কিছু জিনিস শিখে নিচ্ছি অথবা নিয়েছি যেগুলো প্রফেশনাল লাইফে কাজে লাগবে বা লাগছে। তাই যারা এখনও পড়ালেখার মধ্যে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলব- ভাই সময় থাকতে নিজের আখের গুছিয়ে নাও! চাকুরীর বাজার তেমন ভাল না। পারলে উদ্যোক্তা হয়ে যাও। অথবা এমনভাবে নিজেকে গুছিয়ে নাও যাতে যেই কোম্পানিতেই ইন্টার্ভিউ দিতে যাও তোমার প্রেজেন্টেশন দেখে যাতে তারা বুঝে তুমি পারবে, তোমাকে ট্রেইনাপ করার পিছনে তাদের সময় নষ্ট হবে না। সুতরাং তুমি যোগ্য সেই পজিশনের জন্যে।
তবে কেউ যদি উদ্যোক্তা হতে পারেন সেটা আরো ভাল। কারন আপনি বেছে নিন কোনটা ভাল- কেউ আপনার কর্মসংস্থান করে দিবে নাকি আপনি ৫০ জনের কর্মসংস্থান করবেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন....
...বাকিটুকু পড়ুন১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন