somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

mahdi0907
আমি আলাউদ্দিন আল-মাহদী a.k.a Mahdi Mehedi, একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং উদ্যোক্তা। ২ বছর এর বেশি সময় ধরে অনলাইন মার্কেটিং পেশার সাথে জড়িত। বর্তমানে ডেভসটিম ইন্সটিটিউটে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছি পাশাপাশি নিজস্ব অনলাইন বিজনেস পরিচ

বাংলায় অনূদিত বিদেশী ছোট গল্প - "অনূপ্রেরনার গল্প" - পর্বঃ ২

২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গল্পটি জিম এবং স্টিউ নামের দুজন অসুস্থ ব্যক্তিকে নিয়ে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ দুজনকেই একই রুমে এডমিট করে।জীমের বেডটি ছিল জানালার একেবারে কাছাকাছি আর স্টিউ এর বেডটি ছিল জীমের ঠিক পেছনে। কেউ কারো চেনা পরিচিত না হলেও একই রুমে থাকার সুবাদে দুজনের মধ্যে একটা সময় ভাল সম্পর্ক গড়ে উঠে। দিনের বেশিরভাগ সময়ই ব্যক্তিগত জীবনের স্মৃতিগুলো নিয়ে তারা একে অন্যের সাথে গল্পে মেতে উঠতো।

জীম প্রত্যেক বিকেলে বেডে উঠে বসতো আর জানালার দিকে তাকিয়ে বাহিরের মনোরম দৃশ্যগুলো দেখে স্টিউ এর কাছে বর্ননা করতো। যেহেতু স্টিউ জানালার ওপাশের দৃশ্যগুলো দেখতে পারতো না তাই সে জীমের বর্ননাগুলো মন দিয়ে শুনতো আর চোখ বন্ধ করে সেগুলো কল্পনা করতো। এভাবে করেই সেই হাসপাতালে তাদের দিন, সপ্তাহ এবং মাস পেরিয়ে গেল।

কোন এক সকালে হাসপাতালের নার্স তাদের দুজনের গোসলের জন্য পানি আনতে গিয়ে দেখে জীমের নিথর দেহ বেডে পড়ে আছে। ঘুমন্ত অবস্থায় জীমের মৃত্যু ঘটে। নার্স সাথে সাথে হাসপাতালের এটেন্ডেন্টকে কল করে মৃত দেহটা সরিয়ে ফেলতে বলে। জীম যেহেতু মারা গিয়েছে সেহেতু ঐ বেডটা খালি পড়ে থাকলো। স্টিউ নার্সকে অনুরোধ করলো যদি সম্ভব হয় তাকে যেন ঐ বেডে ট্রান্সফার করা হয়। নার্স খুশি মনে তাকে জীমের বেডটাতে ট্রান্সফার করে দিল। স্টিউ ওই বেডে যাওয়ার পর উৎসাহিত হয়ে জানালার ফাক গলে দেখতে চাইলো জীম তাকে যা যা বর্ননা করেছিল সেগুলো। কিন্তু হায় একি ওখানে তো একটা সাদা দেয়াল! বাইরের কোন কিছুই তো দেখা যায় না। স্টিউ নার্সকে জিজ্ঞেস করলো জানালার ওপাশে যেহেতু একটা দেয়াল ছাড়া আর কিছুই নেই তবে জীম তাকে কীভাবে বাইরের মনোরম পরিবেশ নিয়ে এতো সুন্দর সুন্দর বর্ননা করলো। প্রতিত্তুরে নার্স স্টিউকে বলল জীম ছিল টোটালি অন্ধ। সুতরাং জানালার ওপাশে যে কোন দেয়াল আছে সেটাও সে দেখতে পেতো না। হয়তো জীম ওভাবে বর্ননা করেছিল এই কারনে যে সে চেয়েছিল স্টিউ এর মনের ভিতর একটা উদ্দীপনা, একটা আশার আলো যাতে জেগে উঠে।

#মোরালঃ কাউকে সুখী করার মধ্যে অনেক বেশি সুখ নিহিত রয়েছে এমনকি আপনি যে অবস্থায় থাকুন না কেন। কারো সাথে দুঃখ ভাগভাগি করলে হয়তো অর্ধেক দুঃখ প্রশমিত হতে পারে কিন্তু সুখটাকে যখন শেয়ার করা হয় তখন সেই সুখটা দ্বিগুণ হয়ে যায়। যদি আপনি নিজেকে ধনী মনে করতে চান তবে লাইফের এমন বিষয়গুলোকে কাউন্ট করুন যেগুলোকে টাকা দিয়ে কেনা যায় না।

“মনে রাখবেন আজকের দিনটি আপনার জন্য স্রষ্টার একটি উপহার যাকে আমরা বর্তমান বলে ডাকি।“

অনুবাদ ও সংকলনঃ: আল-মাহদী, ব্লগার এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×