somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের সালামি বিষয়ক জরুরি একটি মাসালা। আপনার লেনদেন বৈধ হচ্ছে তো?

১৮ ই জুলাই, ২০১৫ সকাল ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের সময় শহরের বড় বড় বাজারে নতুন টাকা কিনতে পাওয়া যায়। প্রতি টাকার বান্ডিলে ১০০ পিছ নোট থাকে। সে হিসেবে ১ টাকার বান্ডিল ১০০ টাকা। ২ টাকার বান্ডিল ২০০ টাকা ও ৫ টাকার বান্ডিল ৫০০ টাকার হয়ে থাকে। ক্রেতা অতিরিক্ত টাকা দিয়ে নতুন টাকা সংগ্রহ করে থাকেন। প্রিন্সিপাল ব্যাংকের আশপাশে টাকার দোকানে রেট থাকে "একক-দশক" হিসাবে। অর্থাৎ, ২ টাকার নোটের বান্ডিল নিতে হলে অতিরিক্ত ২০ টাকা দিতে হয়। ৫ টাকারটা ৫০ টা। শহরভেদে দাম আরো বাড়ে।

টাকা যা আমাদের দেশে কাগুজে হয়ে থাকে। ইসলামী পরিভাষায় এর নাম "ছমন" বা মুল্যদ্রব্য। এর লেনদেনকে "বাই' আস সারফ" বলে। (পূর্বে এর সংক্ষিপ্ত আলোচনা "আল-ফিক্হ" পাতায় করা হয়েছে।) এই লেনদেন "সহজাত ও অভিন্ন পরিমাপক" শ্রেণির হওয়ায় এর বৈধতার জন্য কয়েকটি শর্ত রয়েছে,
১, নগদ আদান-প্রদান করা।
২, কম-বেশি না করা।

যদি এই দুটি নিয়ম রক্ষা করা না হয় তাহলে এই লেনদেনটি সুদের অন্তর্ভূত হবে। আর ইসলাম সুদকে হারাম ঘোষণা করেছেন। বর্তমানে যদিও এই লেনদেন নগদ হচ্ছে তথাপি সমান-সমানে হচ্ছে না। বরং যে পক্ষ পুরাতন টাকা দিচ্ছে সে অতিরিক্ত কিছু টাকা দিচ্ছে। তাই এই আদান-প্রদান সুদ বিবেচিত হয়ে হারাম হবে।

কেবল ছোটদেরকে খুশি করার জন্য এভাবে হারাম দেনদেন করা বড়দের অনুচিত। আর ছোটদের উচিত সালামি গ্রহণ করার আগে যাচাই করা, যিনি সালামি দিচ্ছেন তিনি এই টাকাগুলো বৈধ পদ্ধতিতে হস্তগত করেছেন কিনা।

আমরা যদি নতুন টাকার প্রতি অনাগ্রহী হই, দোকানিরা এই হারাম দেনদেন বন্ধ করে দিবে। তাই প্রথম পদক্ষেপ আমাদের (ক্রেতাদের) -ই নিতে হবে। নয়তো পরকালে আমাদেরকেই প্রথমে গ্রেপ্তার করা হবে। আল্লাহ তায়ালা আমাদেরকে বোঝার তাওফিক দান করুন। আমীন

বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক পাতা "আল ফিক্হ" এর টাইমলাইনে Link : https://m.facebook.com/377965655734077
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

×