somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরুর ডাক্তার!!!!!!!

১৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'কিরে, গরুর ডাক্তার'!! অথবা 'পশু ডাক্তার'!! বাসায়, বন্ধুদের আড্ডায় অথবা পরিচিতজনের সঙ্গে কথা বলাকালীন বেশিরভাগ সময় আমাকে এখন এইভাবেই সম্বোধন করা হয়।
কেউ কেউ তো এক ধাপ এগিয়ে একটু স্মার্টভাবে সংক্ষেপে 'গরু/পশু' ই ডেকে বসেন।
ভেটেরিনারি মেডিসিন বিষয়ে ভর্তি হওয়ার পরবর্তি সময়ে নবীন সকল শিক্ষার্থীকে এই মধুর সমস্যায় পড়তে হয়। প্রায় সকল বন্ধু, আত্মীয়-স্বজন ওই শিক্ষার্থীর নামটি প্রায় ভুলতে বসেন। আকীকা করা নামের জায়গা দখল করে 'গরুর ডাক্তার'/'পশু ডাক্তার' নামক শব্দগুচ্ছ।
আসলে এই শব্দগুচ্ছ ব্যবহারের উদ্দেশ্য তুচ্ছ তাচ্ছিল্য করা। স্নাতক জীবনের শুরুতে কেউ এই শব্দে কেউ ডাকলে আমার মন এবং মেজাজ দুটোই খারাপ হয়ে যেত। হওয়ারই কথা। এত এত পড়াশুনা, ভর্তিযুদ্ধ পাড়ি দিয়ে এই পর্যায়ে যে কারণেই আসি না কেন, সেটা অবশ্যই কারো তাচ্ছিল্যের পাত্র হওয়ার জন্য নয়।
আমার অনেক বন্ধুই তখন প্রতিবাদস্বরুপ বলত শুধু গরু না আমি বাঘ, সাপ, সিংহ, হাতি এই সবকিছুর ডাক্তার। কেননা ভেটেরিনারি মেডিসিনের সংজ্ঞা অনুযায়ী মানুষ ব্যতীত অন্য যে কোন প্রাণির চিকিৎসা ও ব্যবস্থাপনা এ বিষয়ের অর্ন্তভূক্ত। তবে এতে তাচ্ছিল্যের মাত্রা বাড়ত বই কমত না।
মানুষকে যখন বলি আমার পড়ার বিষয় প্রাণিচিকিৎসাবিদ্যা, তখন তারা গ্রামের একজন বিনা/অতি অল্প প্রশিক্ষিত প্রাণিচিকিৎসকের ছবি তাদের মনের মধ্যে ফুটিয়ে তুলেন। বেশিরভাগ ক্ষেত্রেই ভাঙ্গা সাইকেলের পিছনে ছোট একটি ব্যাগ যার পরিচয় বহন করে। তাই এই তাচ্ছিল্য।
তবে স্নাতকজীবনের বয়স বাড়ার সাথে সাথে বিষয়টিকে যত গভীরভাবে জানতে শুরু করি, এই সম্বোধনে আমার খারাপ লাগার মাত্রাও তত কমতে থাকে। এবং একটা সময় দেখা গেল খারাপ লাগার বদলে বেশ ভালই লাগতে শুরু করল। কেননা তখন জানতে থাকলাম বিষয়টিকে মানুষজন যত সহজভাবে গ্রহণ করে তুচ্ছার্থক শব্দগুলো ব্যবহার করত, বিষয়টি আদতে তার চেয়ে অনেকগুন বেশি কঠিন।
একজন মানুষের ডাক্তারের কাজটা অনেক সহজ হয়ে যায় যখন তার রোগী সমস্যার কথা সরাসরি চিকিৎসকের কাছে বলেন এবং চিকিৎসক অনেক আধুনিক রোগ নির্ণয় পদ্ধতি ব্যবহার করেন।
কিন্তু আমাদের বেলায় রোগ নির্ণয়ের জন্য সমস্যাগুলো খুঁজে বের করতে হয়। কারন প্রাণিরা কথা বলতে পারেন না। তাদের সমস্যা নির্ধারন করার একজন ভেটেরিনারিয়ানকে ওই প্রাণির মধ্যে ঢুকে যেতে হয়, নিজেকে দিয়ে তার কষ্টটা উপলব্ধি করতে হয়।
আর একটি বড় সমস্যা হলো দেশের খামারিরা ততটা স্বচ্ছল নন এবং তেমন খরচও করতে চান না। আবার দেশে প্রাণী রোগ নির্ণয়ে উন্নত সরঞ্জামাদির অপ্রতুলতা থাকার কারণে অনেক সময় ইচ্ছা স্বত্ত্বেও ব্যব্হার করা হয়ে উঠে না। তাই রোগ নির্ণয় করে কম খরচে গ্রাহককে কাঙ্খিত সেবা প্রদান করা একটি জটিল কাজ। তবে সময়ের সাথে সাথে বিভিন্ন ব্যবস্থার উন্নতি হচ্ছে। খামারিরা সচেতন হচ্ছেন। এক্ষেত্রে সৌখিন প্রাণী/পাখি পালকদের সচেতনতা অগ্রগন্য ভূমিকার দাবিদার। তারা পোষা প্রাণী/পাখির উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সোচ্চার। যা আমাদের কাজ সহজ করার জন্য বেশভালো ভূমিকা পালন করছে।
পড়াশুনার বয়স যতই বাড়ছে ততই উপলদ্ধি করছি বিষয়টি মামুলি কিছু নয়। একাগ্রতা, মনযোগ এবং ধৈয্য না থাকলে একটি বোবা প্রাণির কষ্ট বুঝে তাকে সাড়িয়ে তোলা সম্ভব নয়।
তাই এখন আর 'গরুর ডাক্তার' সম্বোধনে লজ্জা বা রাগ লাগে না, গর্ববোধ হয়। আর অনেক প্রাণির মধ্যে গরুও একটি। কারো যদি 'গরুর ডাক্তার' ডেকে ভালো লাগে তাহলে ডাকুক না। আমি তো জানি আমি কী। আমি সকল প্রাণির চিকিৎসক।

'প্রাণী ডাক্তার'
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×