প্রথমেই একটা ছোট গল্প বলে নেই..
ভাইভা বোর্ডে ফরেনসিক মেডিসিনের এক লিজেন্ডারী প্রফেসর,হঠাত প্রশ্ন করে বসল ..
## ‘আচ্ছা... বলো , কে বড় ? কে সেরা ? মানুষ নাকি ফেরেস্তা ? ’’
#সার , মানুষ
## কেনো ?
#সার, আমি কখনো কোণ ফেরেস্তাকে , কোন মানুষের জীবন বাচাতে রক্ত দিতে দেখিনি ... মানুষের জীবন বাচাতে সব সময় মানুষকেই এগিয়ে আসতে দেখেছি ..তাই সার,আমি মনে করি ,মানুশ ফেরেস্তার তুলনায় #বড় #মহান #পবিত্র
14 june #World_blood_donars_day
এ বছরের প্রতিপাদ্দ্য
''Don’t wait until disaster strikes –
What can we do ?
#GiveBlood
#GiveNow
#GiveOften''
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর ১১২.৫ মিলিয়ন ব্লাড ডোনেশন কালেক্ট করা হয়, ৫৭টি দেশে তাদের প্রয়োজনের ১০০% নন পেইড ব্লাড ডোনার থেকে কালেক্ট করে থাকে।
http://www.who.int/campaigns/world-blood-donor-day/2017/en/
http://www.who.int/campaigns/world-blood-donor-day/2013/blood_donor_countries.pdf
আফসুস !! সেই লিস্ট পাশের দেশ মালদীপ আছে, আফ্রিকার জিম্বাবুয়ে, নামবিয়া ,উগান্ডা কিংবা ওয়েস্টারন প্যাসিফিকের কুক আইল্যান্ড এর মত দেশ থাকলেও ..নেই আমার সোনার বাংলাদেশ !
World_Health_Organization (WHO) এর টার্গেট - ২০২০ সালের মধ্যে পৃথিবীর কোনো রোগীকে যেন আর টাকা দিয়ে রক্ত কিনতে না হয় এবং যথাসময়ে রক্তের সরবরাহের শতভাগ নিশ্চয়তার ব্যবস্থা করা হয় ।
তারা আরো জানায়..মোট জনসংখার মাত্র ১% ব্লাড ডোনেশনে এগিয়ে আসলেই, সে দেশের বেসিক রিকয়ারমেন্ট পূরন করা সম্ভব !! জি..মাত্র ১% !
তাহলে আর দেরি কিসের !!
#রক্ত_দিন #জীবন_বাচান
বরকতের এ মাসে নাহয় আরেকবার প্রমান করুন –‘আমরাই সেই সৃষ্টির সেরা -আশরাফুল মাখলুকাত


সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ রাত ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




