somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোহিঙ্গা মুসলমানরা কিভাবে এল মায়ানমার ১ম খন্ড ( আরবী বনিক আর এক যুবরাজ)

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোহিঙ্গা মুসলমানরা কিভাবে এল মায়ানমার
১ম খন্ড ( আরবী বনিক আর এক যুবরাজ)

এ কদিন রোহিঙ্গা নিয়ে অনেকগুলো লেখা পড়লাম,,রোহিংগা মুসলমানরা কিভাবে মায়ানমার এল সেটা নিয়ে,,প্রথম
মুসলমানরা বাংলা থেকে না,,, বরং আরব থেকে এসে সেই ৮ম /৯ম শতাব্দীতে বসতী স্থাপন করে মায়ানমারে,তাই কোন ভাবেই মায়ানমার সরকারের,,
'রোহিঙ্গারা বিদেশি,, বার্মিজ না, বাংলাদেশি এ দাবী মানা জায় না

খ্রিস্টীয় ৮ম/৯ম শতাব্দীতে #চন্দ্র বংশীয় রাজারা আরাকান শাসন করতো।এই বংশের রাজা মহত ইং চন্দ্রের রাজত্ব কালে (৭৮৮-৮১০ খ্রিস্টাব্দ) কয়েকটি বাণিজ্য বহর #রামব্রী দ্বীপের তীরে এক সংঘর্ষে ভেঙে পড়ে।
জাহাজের আরবী যাত্রীরা তীরে এসে ভিড়লে পর রাজা তাদের আরাকানে বসতি স্থাপনের অনুমিত দেন।
তো সেই আরবীয় মুসলমানগণ স্থানীয় মহিলাদের বিয়ে করেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

বলা হয়, আরবী মুসলমানেরা ভাসতে ভাসতে কূলে ভিড়লে পর ‘#রহম’ ‘#রহম’ বলে স্থানীয় জনগণের সাহায্য চাইতে থাকে।

‘#রহম’ অর্থ ‘#দয়া করা’। কিন্তু জনগণ মনে করে এরা রহম জাতির লোক :D :D :D #রহম থেকে #রোয়াং,, #রোয়াং থেকে #রোহিঙ্গা ।

আরব ভৌগোলিক সুলায়মান ৮৫১ খ্রিস্টাব্দে রচিত তার বিখ্যাত গ্রন্থ ‘সিলসিলাত উত তাওয়ারীখ; নামক গ্রন্থে বঙ্গোপসাগরের তীরে #রুহমী নামক একটি দেশের পরিচয় দিয়েছিলেন।

এবার আসি এক যুবরাজ এর গল্পে, :) :) :)

#সাল_১৪০৪
যুবরাজ নরমিখলা মাত্র ২৪ বছর বয়সে পিতার সিংহাসনে আরোহণ করেন। তার রাজধানী ছিলো লংগ্রেত।
তো সিংহাসনে আরোহণ করেই নরমিখলা একজন দেশীয় সামন্ত রাজার মেয়েকে অপহরণ করে রাজধানী লংগ্রেতে নিয়ে আসেন।
.....হঠাত পাওয়া ক্ষমতা,, কি করিব দিশেহারা!!

ফলাফল আরাকানের সামন্ত রাজাগণ একত্রিত হয়ে বার্মার রাজাকে আরাকান দখল করার জন্য আহ্ববান জানান।

#সাল_১৪০৬
বার্মার রাজা #ত্রিশ হাজার সৈন্য নিয়ে আরাকান আক্রমণ করলে #নরমিখলা পালিয়ে তদানিন্তন বাংলার রাজধানী #গৌড়ে এসে আশ্রয় নেন।
(বেচারা মাত্র ২ বছর ক্ষমতায় ছিল :/ )

তখন ইলিয়াস শাহী রাজবংশ গৌড় থেকে বাংলা শাসন করতো
[স্কুলের সমাজ বইয়ে এই ইলিয়াস শাহ কে নিয়ে অনেক লেখা ছিল,,মনে করেন ;) ]

নরমিখলা গৌড়ে এসে সুফী হযরত মুহম্মদ জাকির (রহ:) দরবার শরীফ-এ আশ্রয় নেন।

নরমিখলা চব্বিশ বছর গৌড়ে থাকেন এবং শিখেন ইসলামের ইতিহাস, সভ্যতা ও রাজনীতি।

চব্বিশ বছর পর ১৪৩০ খ্রিস্টাব্দে গৌড়ের সুলতান নাসিরউদ্দিন শাহ কারো মতে জালালুদ্দিন শাহ এর সেনাপতি #ওয়ালী খানের নেতৃত্বে #বিশ হাজার সৈন্যবাহিনী দিয়ে নরমিখলাকে নিজ রাজ্য আরাকান উদ্ধারের জন্যে সাহায্য করেন।

নরমিখলা ইতোমধ্যে নিজের বৌদ্ধনাম বদলিয়ে #মুহম্মদ_সোলায়মান_শাহ নাম ধারণ করেন। ফলে বার্মার ইতিহাসে তিনি #মুহম্মদ_সোলায়মান হিসেবে পরিচিত । গৌড়ীয় সৈন্যের সহায়তায় নরমিখলা ওরফে সোলায়মান শাহ আরাকান জয় করেন।

১৪৩০ খ্রিস্টাব্দে আরাকান জয় করার এক বছরের ভিতর,,সেই সেনাপতি #ওয়ালী_খান এবার নিজেই বিদ্রোহ করে,, নিজেই আরাকান দখল করে নেয়!! :) :D

বেপারটা মেনে নেয় না বাংলার সুলতান..
গৌড়ের সুলতান জালালুদ্দিন শাহ এবার সেনাপতি #সিন্ধিখানের নেতৃত্বে আবার #ত্রিশ হাজার সৈন্য পাঠিয়ে সোলায়মান শাহকে (নরমিখলা) সাহায্য করেন।

গৌড় থেকে আগত সেই সকল সৈন্যরা আরাকানেই বিশেষ রাজকীয় আনুকূল্যে স্থায়ী বসতি গড়ে তোলেন।
আর এ সাথে শুরু হয় বঙ্গোপসাগরে উপকূলে এক শ্রেষ্ঠ সভ্যতার। এক রেনেসাঁ। আরাকানী রেনেসাঁর।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×