শ্রাবণ মানে কাদামাঠে বৃষ্টিভেজা বল খেলা,
শ্রাবণ মানে ভেজা স্কুল ড্রেসে বাড়ি ফেরা,
শ্রাবণ মানে ভেজা মগডাল হতে মাঝ পুকুরে ঝাপ দেওয়া,
শ্রাবণ মানে কদম ফুলের ঢিল ছোড়া,
শ্রাবণ মানে ছোট ডোঙায় খাল পাড়ি,
শ্রাবণ মানে মায়ের হাতের খিচুরী ও বেগুন পোড়া,
শ্রাবণ মানে খড়ের গাদায় তাসের আসর,
শ্রাবণ মানে পুকুর পাড়ে উদাসী কবিতা লেখা,
শ্রাবণ মানে ক্যন্টিনে তর্ক ও নিকোটিনের বাসর,
শ্রাবণ মানে রিকসায় ভেজা আটসাট প্রিয় স্পর্শ,
শ্রাবণ মানে কাকভেজা হয়ে বাসের লাইনে দাড়ান,
শ্রাবন মানে অফিসের সাদা জামাখানা বাচান,
শ্রাবণ মানে প্রিয়তমার বিদায়ক্ষনে বৃথা হাত বাড়ান,
শ্রাবন মানে ব্যর্থ হাতে জীবন খাতা মেলান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


