কিরে ব্যাটা, ওরে ব্যাটা, খুব হয়েছিস হুজুর?
আমরা কি ভাই মুসলিম না, খাই না আরব খাঁজুর?
শুক্রবারে যাইনা কিরে জুম্মাতে ভাই মসজিদে!
রমজানে কি রইনা উপোষ, করিনা কি আপোষ খিদে?
আমরা কি ভাই জানিনে তবে পড়তে কোরান হাদিস?
বছর ঘুরে ক্বদর এলে, কয় ঘণ্টা তুই কাঁদিস?
দাঁড়ি রেখে, ভাবিস কি যে, লাগে কেমন জঙ্গি
দেখ আমাদের ফ্রেঞ্চি কাটে, ধর্মের ভাব-ভঙ্গি
জানি জানি সবই জানি, তোরা মৌলবাদী
উদার হ-রে এবার ছেড়ে, ধর্মান্ধ ফাদ-ই
যুগের সাথে তাল মিলাতে, আমরা মোডারেট
উগ্রপন্থা ভুলে তবে হয়ে যা আপডেটেড
অবশেষে মুচকি হেসে কহেন হুজুর তবে
নিজের মনের মতন করে ধর্ম মানলে হবে?
কোন ত্রুটি করলেনা হায়, চিনতে জগত-ভবকে
সব চিনিলে, চিনলে না হায় নিজের আপন রব্ব কে।
হুজুর ব্যাটা বেশি বুঝো, ছাড়ো এহেন ভঙ্গি
আমার আমি যেমন তেমন, তুই জঙ্গি, তুই জঙ্গি!
-মাহফুজ আলআমিন
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



