সৈয়দ মাহফুজ আহমেদ, বাংলালিড২৪: তরতর করে গ্যাসের মূল্যবৃদ্ধি পাচ্ছে কিন্তু এটি নিয়ে রাজনীতির মাঠ গরম হয়না। কেন গরম হয়না? কারণ এই ইস্যুতে পাবলিকের স্বার্থ জড়িত আর জনসেবার উদ্দেশ্যে রাজনীতি করা সংগঠন কিংবা ব্যক্তিত্ব এদেশে বিরল। তারা মাঠ গরম করবে ধর্মীয় কোনো ইস্যু পেলেই, তারা মাঠ গরম করবে বড় কোনো অনুদান হাতছাড়া হলে, তাদের অনুসারীরাও জ্বালাও পোড়াওয়ে মত্ত হবে নেতার প্রভাব বিস্তার করতে। ঘৃণা করতেও ঘৃণা লাগে এই নির্লজ্জ রাজনীতিকে, যে রাজনীতি ব্যবহৃত হয় উপরের মানুষকে আরো উপরে উঠিয়ে দেয়ার মাধ্যম হিসেবে, যে রাজনীতি ব্যবহৃত হয় ক্ষমতাসীনদের ১৪ গোষ্ঠীর ভবিষ্যত গড়তে, যে রাজনীতি ব্যবহৃত হয় দুর্বলদের প্রতিনিয়ত শোষণ করতে, যে রাজনীতি কলিতেই কেড়ে নেয় শতশত তাজা ফুল। গণতন্ত্র আজ বারবার ধর্ষিত হয়ে বিচারের আর্জি নিয়ে ধরনা দিচ্ছে এখানে ওখানে। বিচার পাবার আবেদন করতে যতোবার যতোজন বিচারকের সামনে গিয়েছে গণতন্ত্র, ততোবারই ঘৃণায় রিরি করেছে শরীর আর স্তম্ভিত হয়ে উপলব্দি করেছে, বিচারকের আসনে বসা মানুষেরাই তো তো তার আর্জিতে উল্লেখিত আসামী। ধর্ষক, ভক্ষক আর বহুরূপী বিচারকদের কোনোনা কোনোজনের কাছেই তার স্লিলতাহানী ঘটেছিলো কৌশলে। ধর্ষকদের, ভক্ষকদের, অপরাধীদের বিচারালয়গুলো অপবিত্র করে দখল করে বসে থাকতে দেখে নতমস্তকে ফিরে আসে গণতন্ত্র। অন্যদিকে গণতন্ত্রের এ বেহাল দশা দেখে অট্টহাসিতে ফেটে পড়েন ভাগ্যবিধাতারা, নীতি নির্ধারকরা। তারা সুযোগ খুঁজতে থাকেন আবার কখন কিভাবে গণতন্ত্রের উপর তাদের লোলুপ দৃষ্টি ফেলে চেটে খাবেন, তাদের হিংস্র নঁখ, দাঁত দিয়ে খুবলে খাবেন অসহায় গণতন্ত্রকে। পাবলিকের জীবন নিয়ে মাথা ঘামানোর ফুরসত যদি নাই থাকে তবে কিভাবে জনপ্রতিনিধি হয়ে জনগনকে বারবার ধোঁকা দেবার সুযোগ পাচ্ছে এসব নরকের কীটরা? কখনো কি এই প্রশ্ন জাগেনা মনে? আমজনতাই তো সকল ক্ষমতার উৎস তবে কেন জনতাই বারবার উপেক্ষিত? চালের দাম, গ্যাসের দাম বেড়েই চলবে, আমরা অনাহারে, অর্ধাহারে মরবো অন্যদিকে আমাদের মাধ্যমেই নির্বাচিত হওয়া প্রতিনিধি তার কোনো সমাধান না দিয়ে পেট ভরে খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলবেন! এভাবে আর কতকাল?
ধর্ষিত গণতন্ত্র, প্রতারিত জনগণ, তৃপ্তির ঢেঁকুর জনপ্রতিনিধির
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।