somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহফুজ
আমি হচ্ছি কানা কলসির মতো। যতোই পানি ঢালা হোক পরিপূর্ণ হয় না। জীবনে যা যা চেয়েছি তার সবই পেয়েছি বললে ভুল হবে না কিন্তু কিছুই ধরে রাখতে পারিনি। পেয়ে হারানোর তীব্র যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত তাড়া করে।

আমরা সবাই মিলে বাংলাদেশ

০৯ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সবাই মিলে বাংলাদেশ

প্রতিটা বিভাগেই ভালোমন্দ মানুষ আছে, প্রতিটা বিভাগেরই আছে কিছু সুনাম এবং দুর্নাম। প্রতিটা বিভাগেরই উল্লেখযোগ্য ব্যক্তিবর্গরা আছেন দেশের অনেক গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পদে। প্রতি বিভাগই অবদান রাখছে দেশের কোনো না কোনো ক্ষেত্রে। তবুও আমরা প্রত্যেকেই নিজের বিভাগ নিয়ে গর্ব করি এবং কখনো মানতে পারিনা যারযার বিভাগ সম্পর্কে কেউ বাজে কিছু বললে। এটাই স্বভাব, অন্যের মুখে কেউ নিজের বদনাম নয় প্রশংসা শুনেই অভ্যস্ত। কিন্তু এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আমাদের। সমালোচনা সহ্য করার মানসিকতা থাকতে হবে। কথায় নয় কাজে প্রমাণ করে দেখাতে হবে যে সমালোচকের সমালোচনা অযৌক্তিক। সর্বশেষে বলতে চাই, অন্যকে সম্মান করলে নিজের সম্মান কমে যায়না বরং মর্যাদা বৃদ্ধি পায়। সকল বিভাগ মিলেই আমরা বাংলাদেশ। আমরা সবাই বাংলাদেশের অঙ্গপ্রত্যঙ্গ। কোনো বিভাগ যদি মাথা হয় তাহলে অন্য বিভাগ হাত। এভাবে কেউ চোখ, নাক ইত্যাদি। তাহল বিদ্বেষ কেনো আমাদের মাঝে? কেন অন্যের পেছনে সুযোগ পেলেই নেড়িকুকুকের মতো হামলে পড়ি? আজ ঢাকা কাল সিলেট পরশু কুমিল্লা কিংবা বাকিদের নিয়ে নোংরামি ছড়াচ্ছি কেন আমরা? দেশের ভেতর এমন কোনো বিভাগ আছে কি যে বিভাগে অন্য বিভাগীয় মানুষ থাকে না? না নেই। আমাদদের সিলেটে আদমসুমারির কাগজাদি ঘাটলে মনে হয় স্থায়ী সিলেটি থেকে অন্য বিভাগ থেকে এসে স্থায়ী হওয়া সিলেটিদের সংখ্যাই বেশী হবে বলে সন্দেহ হয়। ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তিবর্গ থেকে শুরু করে রিকসা শ্রমিক, পরিবহন শ্রমিক দিনমজুর, ভিক্ষুক প্রতিটা ক্ষেত্রেই আছে সিলেটের বাইরের মানু্ষ। তেমনি ঢাকা আছে। অন্যান্য বিভাগগুলিতেও আছে অল্পবিস্তর। এমনকি ভিনদেশি মানুষেরাও আসে দেশের প্রতিটা বিভাগে জীবিকানির্বাহ করতে কিংবা বিশেষ উদ্দেশ্যে। তাহলে আমরা কেন একে অন্যকে সহ্য করতে পারিনা? রাজধানী ঢাকা, ৩৬০ আউলিয়া আর পর্যটনের সিলেট, সমুদ্রের বিশালতার চট্রগ্রাম, সুমিষ্ট আমের রাজশাহী,সুন্দরবনের খুলনা, ময়নামতির কুমিল্লা, ভিন্নজগতের রংপুর ইত্যাদি আমরা ঠিকই স্বীকার করি। তাই আমাদের সকলের একটাই লক্ষ্য এবং প্রত্যাশা হওয়া উচিৎ যে, "আমরা সবাই মিলে বাংলাদেশ হবো"। আমাদের নিয়ে সমালোচনাকে আমরা নিজেদের পরিবারের সদস্যের সমালোচনা হিসেবে গ্রহন করবো। কারণ ১৯৭১ এ আমরা সমগ্র বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনত আমাদের সবার কারো আলাদা কোনো অর্জন নয়। তাই আসুন বিভেদ ভুলে যাই, অন্যকে সম্মান জানাই আর সমস্বরে গেয়ে উঠি- "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি" বলে।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৭ রাত ২:৩৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×