somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহফুজ
আমি হচ্ছি কানা কলসির মতো। যতোই পানি ঢালা হোক পরিপূর্ণ হয় না। জীবনে যা যা চেয়েছি তার সবই পেয়েছি বললে ভুল হবে না কিন্তু কিছুই ধরে রাখতে পারিনি। পেয়ে হারানোর তীব্র যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত তাড়া করে।

কল্পনার কথোপকথন, বাস্তবতার হাতছানি

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কল্পনায় বাস্তব কথোপকথন...

তুমি আমাকে ভালবাসো?
-হুম,বাসি।
-কতটা ভালবাসো?
অনেককককক।
-আজীবন ভালবাসবে, পাশে থাকবে?
সেটা বলতে পারবনা।
-মানে! তোমার আত্ববিশ্বাস নেই?
বলতে পারবনা।
-বলতে পারবেনা মানে? বলতেই হবে।
দেখো আমি তোমাকে ভালবাসি। এতে কোন সন্দেহ নেই। কিন্তু আজীবন ভালবেসে যাবো, কাছে থাকবো এমন ভবিষ্যৎ বাণী করতে পারবনা।
-কেন?
"আমি একদিন মারা যাবো" এটা ছাড়া আর কোনো ভবিষ্যৎ বাণীর কোনো মূল্যই নেই। যে কোন সম্ভাবনা বা বাণী বদলে যেতে পারে কিন্তু মৃত্যূ বদলাবেনা কখনো।
-তুমি আমার কথা এড়িয়ে যাওয়ার জন্য এসব বলছ, আসলে আমার প্রতি তোমার ভালবাসাই নেই। এই প্রশ্ন অন্য যে কাউকে করলে বলতো, হে আমি সারাজীবন তোমাকে ভালবাসবো, পাশে থাকবো।
কিন্তু এর নিশ্চয়তা কি দিতে পারত? আজ তোমাকে আমার ভাল লাগছে। এই ভাল লাগার পেছনে অনেক কারণ থাকতে পারে। আবার কাল তোমাকে আমার বা আমাকে তোমার ভালো না লাগার অসংখ্য কারণ তৈরী হতে পারে। শুধু শুধু কেন মিথ্যা প্রতিশ্রুতি দেয়া লাগবে?
-তুমি খুব বাজে একটা মানুষ।
আমি বাজে মানুষ না সেটা বলবনা, তবে বাস্তবতা এটাই।
-তুমি কি একাই বাস্তবতা বুঝ নাকি?
নাহ সবাইই বুঝে। পার্থক্য হচ্ছে কেউ বাস্তবতাটাকেও আবেগ দিয়ে বদলে দিতে চায় যা অসম্ভব আর কেউ বাস্তবতাকে নীরবে মেনে নেয়।
-তুমি কি জান তুমি একটা আজব মানুষ?
এখন জানলাম।
-তোমাকে খুব ভালবাসি বলেই এই ধরণের ভাবধরা কথা বলতে পারছ। নিজের ডিমান্ড দেখাচ্ছ।
আমি ডিমান্ডি?
-অবশ্যই।
তুমি আমাকে যে প্রশ্নটা করেছিলে এবার তুমিই সেই প্রশ্নের উত্তরটা দাও।
-কোন প্রশ্ন?
ঐ যে আজীবন ভালবাসবে, পাশে থাকবে?
-অবশ্যই বাসব, কাছে থাকবো।
কি করে এত নিশ্চিত হচ্ছো?
-আমার ভালবাসার জোর আছে তাই।
বাহ, তাই বুঝি!
-হে।
তাহলে চলো।
-কোথায়?
কাজী অফিসে।
-কি,কেন!!!
-ওখানে মানুষ কেন যায়, জাননা? বিয়ে করব আমরা।
-কি বলছো! এভাবে হুট করে?
যাকে আজীবন ভালবাসবে, তার পাশে থাকবে তাকে হুট করে বিয়ে করতে পারবেনা?
-পারব কিন্তু একটু ভাবার প্রয়োজন আছে না?
তাহলে না ভেবেই বলে দিয়েছ ভালবাসবে, কাছে থাকবে, ব্লা ব্লা?
-না,তা না আসলে।
আমতা আমতা করার প্রয়োজন নেই। আসলে প্রেম সবার সাথেই করা যায়। মানুষ পশু পাখি এমনকি হিংস্র জানোয়ারের প্রেমেও পড়ে। খুনী কিংবা ডাকাতের সাথেও প্রেম করার নজির শতশত আছে। মজার কথা জড় পদার্থর সাথেও প্রেম হয়ে যেতে পারে।' কিন্তু বিয়ের কথা আসা মাত্রই সব কিছু এলোমেলো লাগে। তোমার নিজের কথাই ভাব, তুমি বলেছিলে আমাকে ভালবাসবে; পাশে থাকবে চিরদিন। আমি বললাম বিয়ে করতে। একমাত্র বিয়ে করেই আজীবন পাশে থেকে ভালবাসা যায়। কিন্তু তোমার তাতে ভাবতে হবে;সময় লাগবে।
-তুমি খুব জটিল চিন্তা কর।
হুম করি বলেই মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাইনা কাউকে খুশী করতে।
-ভালো, বসে বসে অখুশী করতে থাক সবাইকে.....

উপসংহার: প্রেম ট্রেম করা উচিৎ না রে ভাই। কাউরে ভালো লাগলে গিয়ে বলবেন 'ভালবাসি' এরপর অপেক্ষা করবেন। যদি উত্তর পজেটিভ আসে তবে সোজা কাজী অফিসে নিয়ে যাবেন। :-P যাইতে না চাইলে 'ভালবাসিনা' বলে সালাম দিয়ে বিদায় নিয়ে প্যাভিলিয়নে ফেরন আসবেন। :-D
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×