আমরা তো সবসময় মানুষের সমালোচনা করি কিন্তু আজ আমি একটা "নাম" নিয়ে কিছু কথা বলবো। কি নাম সেটা আমি বলতে পারবোনা কারণ চাইনা কেউ কষ্ট পাক। নামটা বললে আবার আমাকেও কেউ বলতে পারে এটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা বা নিজের জীবনের ঘটনাবলি দিয়ে বিবেচনা করছি।
নামটা স্ত্রী বাচক এবং মারাত্মক কমন একটা নাম। আমার ফেবুর ফ্রেন্ডলিস্টে যদি দুই হাজার মানুষ থাকে তাহলে আমার ধারণা ১৮০০ মানুষের তালিকায়ই এই নামের দুই চারটা ফ্রেন্ড আছে।
এই নাম আপনি পান দোকান থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্ট, রিকসা, রিকসা, সিএনজি, বাস, ডিপার্টমেন্টাল স্টোর ইত্যাদিতে বহুবার দেখেছেন। যেমন ".... স্টোর"..... কিচেন, .... পরিবহন, ....।
সেদিন এক বাসায় বসে চা খাচ্ছিলাম। গৃহকর্তার ফোন বেজে উঠলো। তিনি নাম্বারটা দেখে এক পিচ্চিকে ডেকে বললেন, তোমার আম্মুকে দাও। তো পিচ্চির আম্মু ছিলেন পাশের রুমে। তিনি ফোনটা রিসিভ করে অন্যপ্রান্তের কণ্ঠ শুনেই বললেন অহ......, আজ আসলেনা যে। গৃহকর্তা গল্পের ছলে আমাকে জানালেন তার ভায়রার মেয়ে।
সেদিন সকালে অফিশে আসলেন এক ক্লায়েন্ট। তার স্ত্রীর নামের ফাইল বের করার জন্য বললেন দপ্তরিকে। দপ্তরি নাম জিজ্ঞেস করতেই বললেন,..... আক্তার। আরেকদিন নতুন এলাকায় গিয়ে বাজারে দাঁড়িয়ে ছিলাম তো আমার সাথের যিনি ছিলেন তিনি পান খেতে গেলেন এক পান দোকানে। হঠাৎ আমার নজর গেল দোকানের সামনের বড় স্টিকারে সেখানে বড়বড় করে লিখা... পান ভাণ্ডার। এভাবে প্রতিনিয়ত আমি, আমরা নামটা বিভিন্ন জায়গায় দেখি এবং এই নামের মানুষদের সাথেও পরিচয় আছে।
এবার আসি এই নামের বিশেষত্ব নিয়ে। এই নামের ৯৫% মানুষই দু:খজনক হলেও ধ্রুবসত্য যে কোনো না কোনো বাজে কাজের জন্য কলঙ্কিত। বিশেষ করে ভার্চুয়াল দুনিয়ায় বিশেষ কিছু নোংরা ঘটনার সাথে এই নামের মানুষগুলো জড়িত। বাস্তবে তো অভাব নেই। আমি যদি নামটা লিখি তাহলে কমেন্টের বন্যা বয়ে যাবে। কেউ বলবেন এই নামে আপনার ভার্সিটির জুনিয়র/সিনিয়র কিংবা ইয়ারমেট অমুক কান্ড ঘটিয়েছে, কেউ বলবেন আপনার বাসার পাশে এই নামের একজন কেলেঙ্কারি ঘটিয়েছে ইত্যাদি। ফাজলামোর ছলে একদিন এই কথাগুলো আমারই পরিচিত এই নামের একজনকে বহু আগে বলেছিলাম তার নামের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা। সে তখন হাসতে হাসতে শেষ। আমি তখন মহাবিরক্ত হয়েছিলাম সেই হাসি দেখে। রহস্যজনক ভাবে হলেও কিছুদিন পরই তার জীবনে বেশকিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে। ভার্চুয়ালি না হলেও রিয়েল লাইফে সে ভাইরালই হয় বলা চলে।
এই নামের প্রতিটা মানুষের একটি ইতিবাচক দিক হচ্ছে তারা অসুন্দর হয়না এবং তাদের হাসি আপনাকে আকর্ষণ করবেই। তারা শত দোষ করলেও আপনার সামনে নিজেকে নির্দোষ ভাবে উপস্থাপন করার বিশেষ ক্ষমতা রাখে। ভুল স্বীকার করতে তারা জানেনা। আপাতত আমি টায়ার্ড আর পারছিনা। আপনারা এমন একটি নাম ধারণা করুন যে নামের সাথে আমার বর্ণনা মিলে যায়। এডিট করে ক্লু দিলাম... একজন জনপ্রিয় মিডিয়াকর্মীর নামের একটা অংশও এই নাম, যিনি চরম সমালোচিত হয়েছিলেন য়ার ভিডিও ক্লিপ্স প্রকাশিত হওয়ায়।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

