somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহফুজ
আমি হচ্ছি কানা কলসির মতো। যতোই পানি ঢালা হোক পরিপূর্ণ হয় না। জীবনে যা যা চেয়েছি তার সবই পেয়েছি বললে ভুল হবে না কিন্তু কিছুই ধরে রাখতে পারিনি। পেয়ে হারানোর তীব্র যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত তাড়া করে।

বাংলাদেশ তো আমাদেরই

০২ রা জানুয়ারি, ২০১৯ ভোর ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক আন্টি আর আংকেলের Marriage Anniversary তে হঠাৎ দাওয়াতে গতরাতে একটা রেস্টুরেন্টে খাওয়াদাওয়া করছিলাম।

খাওয়াদাওয়া, গল্পগুজব চলাকালীন একটি পরিচিত গানের কলি আমার মনোযোগ কেড়ে নেয়। কোথায় জানি বাজছিলো "চোখে চোখ রেখে বল, বুকে হাত দিয়ে বল, কোনো অন্যায় আমি করি নাই, কোনো অন্যায় আমি করি নাই ও ভাই" গুরু জেমসের বেশ পুরানো গানটি।

 মনে মনে আফসোস করলাম, আহা বছরের প্রথম দিনটি বেচারাকে কেউ ছ্যাকাটেকা দিল নাকি আল্লাই জানে। নীচে উকি দিয়ে দেখলাম, মিনি হ্যান্ড স্পিকারে একটা ছেলে গানটা বাজাচ্ছে ফুল সাউন্ডে।

যাইহোক তখনকার মতো ব্যপারটা ভুলে গিয়ে খানাপিনা শেষ করলাম। আরো কিছুক্ষন বিভিন্ন বিষয়ে আলাপালোচনা করে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে নীচে নেমে এলাম।
নীচে নামার পর একটা দৃশ্য দেখে আমি প্রায় বিমূঢ় হয়ে যাই। রাস্তার অপর পাশে কোনো এক রাজনৈতিক সংগঠনের সদস্যরা জম্পেশ আড্ডা দিচ্ছে, চা টা খাচ্ছে এমন ছিলো সে দৃশ্যটা। পরক্ষণেই আপনাআপনি কেন জানি আমার চোখ হন্যে হয়ে খুজতে শুরু করলো অপরিচিত সেই যুবককে যে কিনা " চোখে চোখে রেখে বল, বুকে হাত দিয়ে বল, কোনো অন্যায় আমি করিনাই" বাজাচ্ছিলো। কিন্তু তাকে আর পেলামনা। ততক্ষণে সে হয়তো তার ছাইচাপা অভিমান কিংবা অব্যক্ত কোনো যন্ত্রণা নিয়ে অন্যত্র চলে গেছে।

ঐ মূহুর্তে আমার মাথায় প্রথমেই যে কথাটা আসলো তা হচ্ছে, "জাতি হিসেবে সত্যি আমরা বাঙালিরা বড় কিউট"।

এখানে কেউ গানের ভাষায় নিজের অভিমান ঢেলে দেয় পিচ সড়কে, কেউ কবিতার ছন্দে প্রতিবাদের বেগে উড়িয়ে দেয় প্রতিপক্ষকে, কেউ প্যারডির সুরে উগলে দেয় চরম ঘৃণা আবার কেউ আকারে ইঙ্গিতে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অসামঞ্জস্যতা। 

জাতি হিসেবে আমাদের কিউটনেসের অভাব নেই, আছে পর্যাপ্ত প্রতিভা কিংবা সৎ সাহসিকতা ইত্যাদি। অসম্ভব রকমের অভাব উপলব্ধি হয় যেটার সেটা শুধু একটুখানি উদ্বেলিত বিবেক। স্বার্থের কাছে মাথা নত করে পড়ে থাকা সে বিবেক, অন্ধ প্রেমের কাছে মুখ থুবড়ে পড়ে থাকা সে বিবেক, সময়ের সাথে তাল মিলাতে গিয়ে বুকে আত্মসমালোচনার আড়ালে চেপে রাখা সে বিবেক।

আমি আশাবাদী,একদিন এই বিবেকের জাগরণ ঘটবেই, আজ নয়তো কাল কিংবা পরশু। সেদিন নির্লজ্জ আহাজারীতে কান ঝালাপালা হবে প্রকৃতির। উদ্বেলিত বিবেক তখন আহাজারিরত কণ্ঠগুলিকে বুকে টেনে নিয়ে বলবে, ভয় নেই, আমরা আমরাই তো আর বাংলাদেশ তো আমাদের ই।
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলিফ ওয়ার্ক - আবুল মনসুর আহমেদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই জুলাই, ২০২৬ রাত ৮:০৮




রিলিফ ওয়ার্ক
- আবুল মনসুর আহমেদ


বন্যা ।
সারা দেশ ভাসিয়া গিয়াছে। গ্রামকে গ্রাম ধুধু করিতেছে। বিস্তীর্ণ জলরাশির কোথাও কোথাও ঘরের চাল ও বাশের ঝাড়ের ডগা জাগাইয়া লোকালয়ের অস্তিত্ব ঘোষণা করিতেছে। এই... ...বাকিটুকু পড়ুন

অন্ধের হাতি দেখা ও আধুনিক ব্লগারির এক করুণ রম্যকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১:২১


মানুষের জ্ঞানচর্চার ইতিহাসে একটি প্রাচীন উপকথা যুগে যুগে নতুন অর্থে ফিরে এসেছে অন্ধের হাতি দেখা। কয়েকজন অন্ধ মানুষ হাতির ভিন্ন ভিন্ন অঙ্গ স্পর্শ করে প্রত্যেকে নিজেকে সত্যের একমাত্র অধিকারী... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

×