somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহফুজ
আমি হচ্ছি কানা কলসির মতো। যতোই পানি ঢালা হোক পরিপূর্ণ হয় না। জীবনে যা যা চেয়েছি তার সবই পেয়েছি বললে ভুল হবে না কিন্তু কিছুই ধরে রাখতে পারিনি। পেয়ে হারানোর তীব্র যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত তাড়া করে।

কেন সচিবালয়ের পিয়ন, ঝাড়ুদার হতে এমবিএ, ইঞ্জিনিয়ারিং সম্পন্ন প্রার্থী!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুইদিন ধরে একটি নিউজ অনেকে শেয়ার দিচ্ছেন, সচিবালয়ে ঝাড়ুদার ও পিয়ন পদে চাকরির জন্য এমবিএ, ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা প্রার্থীরা আবেদন করেছন। যারা শেয়ার দিচ্ছেন তারা সম্ভবত এই যুক্তিই দেখাতে চেষ্টা করছেন যে, চাকরির কি আকাল পড়েছে। এমবিএ ইঞ্জিনিয়ারিং পড়ে ঝাড়ুদার কিংবা পিয়ন হতে চাচ্ছে। ইন্ডিয়ায় যদিও আমি শুনেছি ডক্টরেট করা প্রার্থী ঝাড়ুদার পদে আবেদন করেন প্রায়ই। যাইহোক আমি সচিবালয়ে এত উচ্চ শিক্ষিত লোকেদের নিম্নপদস্থ চাকুরির আবেদনের বিষয়ে আমার ক্ষুদ্র চিন্তায় কিছু যুক্তি আবিষ্কার করেছি। দেখুন তো যুক্তিসঙ্গত কিনা?
প্রথমত, সচিবালয় কোনো সাধারণ বা ঠুনকো বিষয় নয়। সচিবালয়ে কোনো কাজে গেলে বুঝতে পারবেন সেখানকার ঝাড়ুদারেরও হ্যাডম আছে আর পিয়ন তো যেকোনো সরকারি বেসরকারি অফিসে অনেক সময় বড়বাবুর মতো কাজে লাগে। পিয়ন মানেই মোটামুটি সবার কাছে যাবার এবং কর্মকাণ্ড দেখার সেরা সুযোগ।
দ্বিতীয়ত সচিবালয়ে কোনো পিয়নের ইনকাম কেমন হতে পারে সে বিষয়ে আমি কথা বলতে চাইনা আমি কথা বলবো সচিবালয়ের পিয়ন বা ঝাড়ুদার হতে কেন উচ্চশিক্ষিত লোকেদের আগ্রহ। চাকরির অভাব এতোটা এখনো হয়নি যে পিয়ন থে হবে এমবিএ বা ইঞ্জিনিয়ারিং করে যদি না অন্তর্নিহিত কোনো বিশেষ উদ্দেশ্য না থাকে। সচিবালয় কিন্তু এমন এক জায়গা যেখান থেকে দেশের বিভিন্ন স্থানে, সরকারি বেসরকারি খাতের বিভিন্ন পদে চাকরির জন্য সুপারিশ করা যায়। সুপারিশ কেউ বিনা পয়সায় তো অবশ্যই করবেনা। বিনাপয়সা কি পয়সা দিয়েও সুপারিশ করানোর মানুষ পাওয়া যায়না অনেক সময়। সেক্ষেত্রে একজন পিয়ন বা ঝাড়ুদার যেকোনো কিছু একটা হয়ে সচিবালয় এরিয়ায় জায়গা করে নিতে পারলেই কেল্লাফতে। তারউপর আপনি যদি হোন হাইলি কোয়ালিফাইড কেউ তাহলে তো সোনায় সোহাগা! এ ক্ষেত্রে আপনি নিজের জন্যেও চাইলে বড়সড় চাকরির জন্য সুপারিশ করাতে পারবেন টাকা দিয়ে হোক আর কৌশলে হোক পাশাপাশি অন্য মানুষ যাদের সাথে সরাসরি সচিব বা সেক্রেটারি ক্যাটাগরি কারো যোগাযোগ নেই তারা কিন্তু পিয়নের মাধ্যমেই যোগাযোগ সৃষ্টি ও কার্যোদ্ধার করে থাকে। সুতরাং মিডিয়াম্যান হিসেবে একজন পিয়ন খুব ভালো ভূমিকা রাখতে পারছে এসব ক্ষেত্রে।
একটি প্রবাদ আছে সম্ভবত- "সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়া" একজন সচিবালয়ের পিয়নের চাইতে আর কি মোক্ষম উদাহরণ হতে পারে? সে যদি উচ্চশিক্ষিত হয় তবে সময় সুযোগে নিজের চাকরির তদবির যেমন করতে পারবে তেমনি শতশত ক্লায়েন্টের মিডিয়া পার্সন হয়েও সচিব সেক্রেটারিদের সাথে সখ্যতা কাজে লাগিয়ে দুইহাতে টাকা ইনকাম করতে পারবে। অতএব পিয়ন কিংবা ঝাড়ুদার পদে বিবিএ, এমবিএ, ইঞ্জিনিয়ারিং সম্পন্ন প্রার্থীদের আবেদন দেখে মর্মাহত না হয়ে হিংসা করুন।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×