
#জটিলবিষয়
আজকাল ফেইসবুকে প্রায়ই দেখি পোলাপাইন নাকি মোনাজাতে কারে পাবার জন্য দোয়া করে। দোয়া নিয়া আমার আপত্তি নাই কিন্তু যারে পাবার দোয়া করে তার পারমিশন নিয়া দোয়া করে কি-না সেটা জানতে ইচ্ছে করে?
#পারমিশনের কথা বলার কিন্তু বিরাট কারণ আছে।
মনে করি, কদম আলী মোনাজাতে বললো আল্লাহ গোলাবজানরে আমি পাইতে চাই, তুমি আমার দোয়া কবুল করো।
ওইদিকে গোলাবজান মোনাজাতে করলো আল্লাহ সুরুজ আলীরে আমার কইরা দেও।
ঘটনা তো আরো জটিল হইবো যদি কোথাকার কোনো ফুলেছা বানু হাত উডাইয়া আল্লাহরে কয় আল্লাহ গো কদম আলীরে আমার চাই ই চাই। তুমি ব্যবস্থা কইরা দেও।
উপরওয়ালারে এমন প্যাচগির মইধ্যে ফেলার অধিকার তোমাগোরে দিছে ক্যাডায়?
তাই যারে খুশি চাও মোনাজাতে, অন্তত সে যেনো তা জানে।
উপরওয়ালা কিন্তু তার মনের খবরও ভালো জানেন, তিনি এটাও ভালো জানেন তোমার মোনাজাত কবুল করলে সে খুশী হবে কি না?
ফানপোস্টঃ সৈয়দ মাহফুজ আহমেদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

