somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওথেলো... (শেক্সপীয়রের শ্রেষ্ঠ চার ট্র্যাজেডি নাটকের একটি)

১৫ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেক্সপীয়র সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। হ্যামলেট,ওথেলো,কিং লীয়র আর
ম্যাকবেথ -শেক্সপীয়রের এই চারটি নাটককে তাঁর শ্রেষ্ঠ ট্র্যাজেডি হিসেবে ধরা
হয়।এরা প্রত্যেকেই আপন আপন বৈশিষ্ট্যে উজ্জ্বল। ওথেলোর অনন্যতা বিভিন্ন দিক
থেকেই। হ্যামলেটের মত গভীর দার্শনিক তত্ত্বজিজ্ঞাসা, কিং লীয়রের মত বিশাল
মহাকব্যিক ব্যাপ্তি কিংবা ম্যাকবেথের মত প্রলম্বিত মর্মান্তিক বিশ্লেষন এতে
নেই। অথচ ওথেলোর ট্র্রাজিক আবেদন তীব্রতম।
ওথেলোর কাহিনী অনেকেই জানেন হয়ত। প্রধান চরিত্র ওথেলো একজন কৃষ্ণাঙ্গ মূর
সেনাপতি।তার জীবনের বেশিরভাগ অভিজ্ঞতা রনাঙ্গনের।


ডেসডিমোনার ভালবাসা তাকে মুগ্ধ আর বিস্মিত করে তোলে,সেখানে কামুকতা নেই।
ডেসডিমোনার অপরূপ সৌন্দর্য্য,তা যে শুধু দেহের নয় মনের ও তা বুঝতে আমাদের দেরী হয়না।


ইয়েগো খল চরিত্র। যার ছল আর প্রতিশোধস্পৃহার শিকার হয় ওথেলোর জীবন। বর্তমান পৃথিবীতে আমরা যাদের সাইকোটিক বলি এবং যাদের কুকর্মের জন্য তাদের সরাসরি দায়ী না করে ডাক্তারের পরামর্শ নিতে বলতে হয়,তেমনি একজন ইয়েগো। আপাত ভাবে ওথেলোর ক্যাসিওকে সহ সেনাপতি করায় মূল কারন মনে হতে পারে,কিন্তু সে শুনেছে তার স্ত্রী এমিলিয়ার সাথে ওথেলোর গোপন সম্পর্কের কথা,আবার ক্যাসিও সম্পর্কেও এমন কিছু।ক্যাসিওর যে সহজাত সৌন্দর্য্য তা তাকে পীড়া দেয়। সব মিলিয়ে সে ঈর্ষার চরম প্রতীক। আত্মস্বার্থ উদ্ধার করতে গিয়ে সে মিথ্যে আর কূটচাল দিয়ে বিপর্যস্ত করে তোলে গোছানো জীবন। ওথেলোর মনে বিষ ঢুকিয়ে দেয় ডেসডিমোনা সম্পর্কে।


ভাগ্য ইয়েগোকে অকৃপন হাতে সাহায্য করে,অথচ সে নিজে ভাগ্যের মুখাপেক্ষী
নয়।ওথেলোর মত বীর্যবান কৃতী পুরুষ তাই বলে ওঠে,
'' But o vain boast
Who can control his fate?''


সবার কাছে অনেষ্ট ইয়েগো।নৈপুন্যের সাথে ধূর্ত সে অভিনয় করে চলে।সাহায্যের জন্য
তার দ্বারস্থ হয় ক্যাসিও,ওথেলো,রোডেরিগো,ডেসডিমোনা। ওথেলো প্রমান চাইলে
এমিলিয়ার মাধ্যমে হস্তগত রুমাল ক্যাসিওর ঘরে ফেলে আসে এবং ওথেলোর কাছে প্রমান করে ডেসডিমোনা ক্যাসিওকে তা ভালবেসে দিয়েছে । ওথেলোর দেয়া ভালবাসার নিদর্শন ছিল এই রুমালটি।


ডেসডিমোনার ট্র্যাজিক মৃত্যু করুন আর বিষাদের।বেশিরভাগ সময় সে নিষ্ক্রিয় তবু তার সারল্য,স্বভাবের মাধুর্য্য,নোংরা দিকের অজ্ঞতা,ওথেলোর প্রতি চূড়ান্ত ভালবাসা তাকে অন্যতম আকর্ষনীয় করেছে।


ডেসডিমোনা সংসার জীবনে অনভিজ্ঞ বলেই ওথেলোর ভেতরের ক্রোধ পড়তে পারার আগেই তাকে মৃত্যু বরন করতে হয়।শেষ মুহূর্ত পর্যন্ত তার বাঁচার আকুতি আমাদের স্পর্শ করে। তাকে নির্বাসিত করার জন্য অনুরোধ করে ওথেলোকে।কিন্তু ওথেলো তখন উন্মত্ত।


অথচ এ দুটি চরিত্রের প্রতি তাদের রোমান্টিসিজমের প্রতি আমাদের আবেগ কখনো কমেনা। মৃত্যুর পূর্বে ও সে তার হত্যাকারী হিসেব স্বামীকে অভিযুক্ত করতে পারেনা।এমিলিয়ার প্রশ্নের উত্তরে তাই সে বলে,
Nobody- I myself, Farewell
Commend me to my kind lord. O farewell ;

ডেসডিমোনাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলছে ওথেলো।


ওথেলোর কান্না কেবল শুরু-


এই হাত দিয়ে সে তার প্রিয়তমাকে হত্যা করেছে।


এমিলিয়ার কাছে যখন সে জানতে পারে ডেসডিমোনা ছিল নিষ্পাপ আর পবিত্র,এবং তার হত্যার বিচার করতে লোডোভিকো আসে তখন সে নিজেই ছুরির আঘাতে মৃত্যুকে বরন করে নেয়।নাটকের রক্তাক্ত সমাপ্তি ঘটে।


অবশ্য এ নাটকে সময় সমস্যা রয়েছে।অসঙ্গতিটাও সময় নিয়েই।হঠাৎ মনে হয় খুব অল্প সময়ের মধ্যে সব ঘটে যাচ্ছে,আবার কাহিনী মাঝে মাঝে দীর্ঘ সময় দাবী করে।যাই হোক সবমিলিয়ে ওথেলো চমৎকার একটি নাটক।শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে আবেশিত করে রাখবে তাতে সন্দেহ নেই।




অ:ট: ওথেলো নিয়ে পোষ্ট দেয়ার জন্য ইমন জুবায়ের কে বহুবার অনুরোধ করেছি।উল্টা তিনি আমাকেই লিখতে বলেছিলেন।আমি আমার মত করে একটা রিভিউ লেখার চেষ্টা করলাম।একসময় আমি যেমন প্রয়োজন মনে করছিলাম,তেমন যদি কেউ ভাবে তবে তার যেন উপকার হয়। আমি আমার একশতম পোষ্টটি ইমন জুবায়ের কে উৎসর্গ করছি। একসময় উনি আমার পোষ্টে আসতেন,কমেন্ট করতেন।এখন আর আসেন না।হয়ত আমার একঘেয়েমি লেখায় তার একমাত্র কারন।(চিক্কুর দিয়া কান্দনের ইমো।)
সবার জন্য শুভকামনা...
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৮
৬২টি মন্তব্য ৬২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×