ভুলে যাব আজ রুগ্ন মানুষের তনু সমস্ত লোভ কালো খুঁদের উপরে, খুঁটে খুঁটে খাব। ভুলে যাব মনুষ্য প্রেম, উঠানের মাঝখানে
ধান ভরা একখানা গোলা বানাব।
ভুলে যাব কথা দেয়া, কুয়োর জলে দেখা আমাদের স্মৃতি। চাঁদের সাথে তারা ডুবে যায় যাক। ভুলে যাব হাত রাখা হাতে সেদিন দুপুরে কড়া বিবশ্যা রোদ্দুরে করুন মিনতি।
ঠিক ঠাক ভুলে যাব তুমি এসে দেখো
কি এক অসুখে হল অন্ধ দুচোখ আমাকে পাগল করে সমুদ্রজোর। পড়ে থাকা ভোলামন গন্ধের পাতাখানি গাছের কোটরে তুলে রেখো।
অ:ট- নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




