somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার চোখের থেকে ক ফুট দুরে আমি এখন দীর্ঘ বনবাসে!

১৯ শে মে, ২০১৩ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

1.
তোর সাথে যাই সমুদ্রদূর মাঝপথে ভরা গাঙ রাজ সাঁতারু ভয় কি তোর সাথে দেখা হবে কাল এমন কামনা তোর ছুঁয়ে দি ফুল আজ চলে যাক দ্রুত কাল তোর সাথ পাই কাল তোর হাত পাই হাতে পাই হাতের আঙুল !
2.
ধর ও পাশে আর নেই কেউ তোমার জন্য জেগে তুমি যাকে ঘুম ভেঙে ডাকো সব চেয়ে আগে ধরো সে আর ওপাশে থাকেনা তোমার অপেক্ষায়। তুমি ফুল হও অথবা সে হয় সবুজ পাতা তুমি নমনীয় নদী সে জলকাগজের নাও তুমি হলে পাখি অথবা ঠিক ধরো পাখি নও পাখিদের ঠোঁট সে তার দুখানা ডানা সবচেয়ে ভালবেসে গোপনে রাখে! ধরো ও পাশে আর কেউ থাকেনা জেগে ঘুমাবার আগে।

3.
সমস্ত চেতনা একটি নয়ন নীলা পাখির মত এখানে ঘুমিয়ে আছে। আকাশেরা যার কাঁধে রয়ে গেছে ইতিহাস হয়ে। ঘুমন্ত দায় কাঁধে নিয়ে যাযাবর হয়ে যাব। শুনেছি শুধুমাত্র মানুষই দিতে পারে অমর প্রতিশ্রুতি!

4.
তাহার শরীরে নাচ মেঘের মুদ্রা হয়ে ছিল!তুমি এলে আর বৃষ্টি সভায় নবোঢ়া অনুরাগ।তাহার শরীরে রাজকন্যা প্রজাপতি।তুমি এলে আর লজ্জারা পালালো!

5.
বাবুই পাখিটা আমার আয় তোর চঞ্চুতে মেঘ হয়ে থাকি! মেঘ মেঘ অথবা ঠিক মেঘ নয় একজন মানুষীর মনের আবেগ। চঞ্চুতে মেখে থাকি দিনরাত বাবুই পাখিটা আমার। চঞ্চুতে ঝুলে থাকি মন খারাপের ফুল হয়ে!

6.
আমার খুব ইচ্ছে তোমার বুকের ভেতর থাকা সোনালু মেঘটাকে ছুঁই। বৃষ্টি নামাই! এখনো যেসব কালো পাখিরা নেমে আসে পায়ের কাছে তাদের ভুলে থাকি অশুভ উপায়ে! আমার খুব ইচ্ছে তোমার বিষাদে।

7.
পশ্চিমে মেঘ সোনালুর ফুল হয়ে আকাশে। বৃষ্টি চোখে এসে কান্নার জল হয়ে যায়!

8.
সে আমাকে বোঝেনি আজ কি আলো নিশুতির আগে
সে বোঝেনি জমা ছিল কত কথা নিধু অনুরাগে! সে আমাকে বোঝেনি রাত কেটে যাবে আলো চাই আলো দেবে বিজুরি জাগাবে! সে আমাকে বোঝেনি আজ কে বোঝালো!

9.
কেন তার পাখি বন্দী রয়েছে ব্যস্ত ব্যস্ত খেলায়। কেন তার ব্যস্ততা খেলা হয়ে যায়না!

10.
আমাকে নিয়ে যাও কাগুজে আলো আমার মন ভালো নেই বিকেল হলেই!

11.
আমি অনেক দূরে থাকি। তুমি আমাকে ডাকো আমি আরো দূরে যেতে থাকি। যেমন স্রোতের টান মাছের মত আমার বুকের ভেতর ভাসতে থাকে। আমি যাই আরো দূরে সরে যাই।তোমাকে এত দূর থেকে কে ডেকেছে বলো?

12.
অতএব বন্ধ হোক ভ্রমরের অন্ধ ভ্রমন! তুমি হও কবিত্ব আমার। আজ এখনই কিছু ফুল ফুটবে। কবিতায় কবিতায়!

13.
মূলত এই ধূসর পথে তুমিই আমার প্রেমিক।একা আর নিঃসঙ্গ বৃষ্টি নামছে দরজার ওপাশে। আমি একদল ধনিক বৃক্ষের পাশে বসে আছি নিঃসঙ্কচে! কেন তুমি কাব্য হয়ে নামোনি রৌদ্র পথে। অথচ আজ কার জন্মদিবসে এত এত পাখি ওড়ে!
বৃষ্টির সাথে ঝরে গোলাপি বকফুল।

14.
জলঢাকা হাসো। আমি কি করে তোমাকে বলি এক শহুরে লোক বলে ছুটি নিলে ছুটি? আমি তোমাদের সাথি হব ছুটিকাটা ঘোড়া। তুমি জানতে মাজারের তল থেকে আমি এক পান খাওয়া রক্ত বুড়ির কাছে কিনেছিলাম মাটির ঘোড়া তারপর জানি ঘোড়া কত লাল । আকাশে দেখিনি বলে কতকাল উড়ে যায় জানিনিতো কার সে কার পাখা এক জোড়া!
জলঢাকা ছবি হও। হাসো!

সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৩ রাত ৯:১১
৩৩টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×