somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাজা হাসপাতাল থেকে এক নরওয়ে ডাক্তারেরআবেগঘন চিঠি

২১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবতার ডাকেই নরওয়ের ডাক্তার ম্যাড গিলবার্ট
ছুটে গিয়েছেন গাজার আস- শিফা হাসপাতালে ।
দিন রাত কাজ করে যাচ্ছেন এই
মানবতাবাদি চিকিৎসক । গত রাতে গাজায়
জায়নবাদী ইসরাইলের বর্বর হত্যাযজ্ঞের পর
তিনি এক খোলা চিঠিতে সেই হত্যাকাণ্ডের
বর্ননা করেছেন। মিডল ইষ্ট মনিটর
থেকে সেটি অনুবাদ করেছেন, নাজমী নাতিয়া
প্রিয়তম বন্ধুগন,
গত রাতের তীব্রতা সমস্ত
মাত্রা ছাড়িয়ে গিয়েছিলো। গাজায় স্থল
আক্রমণের পরিণতি শুধু যত্র তত্র কাটা ছেঁড়া শরীর,
গাড়িভর্তি আহত, দ্বিখণ্ডিত, রক্তে ভেজা, মৃত্যুর
সাথে পাঞ্জা লড়ে যাওয়া ফিলিস্তিনি মানুষগুলো।
যারা সাধারণ, যারা নিষ্পাপ। যাদের বয়স কোন
বাঁধা সৃষ্টি করতে পারেনি।
গাজার এম্বুলেন্সগুলোতে, সব
কয়টি হাসপাতালে বীরসন্তানেরা ১২ থেকে ২৪
ঘণ্টার শিফটে একনাগাড়ে কাজ করে যাচ্ছে।
অমানবিক পরিশ্রম আর নিঃশেষ
হয়ে আসা মানুষিক শক্তির দরুন তারা বিবর্ণ
হয়ে উঠছে। তারা প্রত্যেকে গত চার মাস
ধরে বিনা পারিশ্রমিকে সেবা দিয়ে আসছে শিফা হ
াসপাতালে। তারা যত্ন নিচ্ছে, তটস্থ থাকছে এই
ভেবে কার আগে কাকে চিকিৎসা দেয়া প্রয়োজন।
তারা বিশৃঙ্খলভাবে পরে থাকা দেহের, আঁকারের,
অঙ্গ প্রত্যঙ্গের বোধাতীত বিষয়গুলো বোঝার
চেষ্টা করে যাচ্ছে। তারা আপ্রাণ
চেষ্টা চালাচ্ছে নিস্তেজ, অক্ষম, রক্তাক্ত
অথবা অসাড় মানুষগুলোকে জানতে। মানুষগুলোকে!
এ মুহূর্তে, আরো একবার "বিশ্বের সবচেয়ে নীতিবান
সৈন্যবাহিনী" দ্বারা পশুর মত নিপীড়িত
হচ্ছে মানুষগুলো ( এটাই হচ্ছে!)
আহতদের প্রতি আমার অপার সম্মান। কস্ট, অভিঘাত
আর যন্ত্রণার মাঝেও তাদের এই অসাধারণ
দৃঢ়চিত্তের প্রতি আমার সম্মান।
কর্মচারী এবং স্বেচ্ছাসেবকদের জন্য আমার তারিফ
অবিরাম। ফিলিস্তিনি “সুমদের” (ধৈর্য)
প্রতি আমার ঘনিষ্ঠতা আমাকে শক্তি দেয় যদিও
মাঝে মাঝে এর এক একটি ঝলকে আমার চিৎকার
করে উঠতে ইচ্ছে করে। কাউকে শক্ত
করে ধরে কাঁদতে ইচ্ছে করে। রক্তে জড়ানো ওই উষ্ণ
কোমল শিশুর ত্বক ও চুলের গন্ধ নিতে ইচ্ছে করে।
ইচ্ছে করে, অনন্তকালের জন্য শক্ত আলিঙ্গনের
মাধ্যমে নিজেদের রক্ষা করতে কিন্তু আমাদের
যেমন সে সামর্থ্য নেই, তাদেরও নেই।
ধূসর-বিবর্ণ চেহারাগুলো। আহ, আর না। আর
দেখতে চাইনা শত রক্তাক্ত- বিকলাঙ্গ শরীরের
বোঝা। আমাদের ই আর এর ফ্লোর অনেক
আগে থেকেই রক্তে ভেসে যাচ্ছে।
গাদা গাদা ভেজা গলা ব্যান্ডেজ এখনো পরিস্কার
করা বাকি। ওহ। চারিদিকে শুধু ক্লিনাররা রক্ত
সেচছে, ব্যবহৃত টিস্যু, চুল, ক্যানুলা আর মৃতদেহের
উচ্ছিষ্ট সরিয়ে নিচ্ছে। সব সরিয়ে নেয়া হচ্ছে নতুন
করে শুরু করবার জন্য। গত চব্বিশ ঘন্টায় একশোরও
বেশি কেস এসেছে সিফাতে। একটা বড়
ভালভাবে প্রশিক্ষণপ্রাপ্ত হাসপাতালের জন্য
যা যথেষ্ট। কিন্তু এখানে তো কিছুই নেই।
ইলেক্ট্রিসিটি নেই, পানি নেই, ডিস্পোসেবোলস,
ড্রাগ, ও আর টেবিল, যন্ত্রপাতি, মনিটর সব
পুরনো মরিচা ধরা যেন অতীতের কোন হাসপাতাল
থেকে নিয়ে আসা হয়েছে। অথচ তারা কেউ
অভিযোগ করছেনা। তারা সাহসী যোদ্ধার মত
এগুলো দিয়েই চালিয়ে নিচ্ছে। মাথা উঁচু
করে অতিশয় অটল চিত্তে।
আর আমি যখন তোমাদের কাছে এটি লিখছি,
একা শূন্য বিছানায়, আমার চোখের বাঁধ মানছেনা।
কিছু না করতে পারার যন্ত্রনা আর ক্ষোভ, রাগ আর
ভয় উষ্ণ পানি হয়ে ঝরে পড়ছে। এটা হতে পারেনা।
এবং এখন, এইমাত্র, ইসরাইলি যুদ্ধযন্ত্রের বাদকদল
আবার তাদের ভয়াবহ ঐকতান শুরু করে দিয়েছে।
ঠিক কিছুক্ষণ আগে নৌবাহিনীর কামানের
গোলা তীরে আঁচরে পরেছে। এফ১৬ এর গর্জন, ড্রোন
('Zennanis') আর বিশৃঙ্খল Apaches। যার
বেশিরভাগই ইউ এস এ তৈরি এবং তাদেরই দেয়া।
মিস্টার ওবামা- আপনার হৃদয় বলে কি কিছু আছে?
আমি আপনাকে এক রাতের জন্য নিমন্ত্রন করছি, শুধু
একটি রাত আমাদের সাথে সিফায় কাটিয়ে দেখুন।
একজনের পরিছন্ন কর্মীর ছদ্মবেশেই নাহয়? আমার
১০০ % বিশ্বাস এর মাধ্যমে ইতিহাস বদলে যাবে।
কোন হৃদয়বান এবং ক্ষমতাধর মানুষের পক্ষেই রাতের
সিফা ছেড়ে আসা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত
না সে দৃঢ় সঙ্কল্প গ্রহন করছে ফিলিস্তিনিদের ওপর
নির্মম হত্যাযজ্ঞের উপসংহার টানতে।
কিন্তু এই নির্দয় আর নিষ্ঠুর ক্ষমতাধরেরা তাদের
হিসাবনিকাশ চুকিয়ে ফেলেছে। তারা গাজায়
আরেকটি “দাহিয়া” আক্রমণের পরিকল্পনা করেছে।
আগামী রাতগুলোতে রক্তের নদী বঅহমান
থেকে যাবে। আমি শুনতে পাচ্ছি, তারা তাদের
অস্ত্রে শাণ দিচ্ছে। দয়া করে যা পারো কর। এটা,
এই হত্যাযজ্ঞ, কিছুতেই চলতে পারেনা।
Mads Gilbert MD PhD
Professor and Clinical Head
Clinic of Emergency Medicine
University Hospital of North Norway
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×