somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকায় বিনামূল্যে ইফতার (ভিডিও)

০৩ রা জুন, ২০১৭ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার পথচারীদের জন্য ইফতার নিয়ে খুব একটা ভাবতে হয় না। ইফতারের সময় হয়ে গেছে বাসায় পৌঁছাতে পারেন নি যে কোন একটা মসজিদে ঢুকে যান। ইফতারের সুন্দর আঞ্জাম আছে।

কিন্তু সমস্যা হয় দুই শ্রেণীর লোকের জন্য। প্রথম. নারী রোযাদাররা এসব মসজিদে ঢুকতে পারেন না।

দ্বিতীয় শ্রেণি হচ্ছে- অনেকে চক্ষু লজ্জার ভয়ে মসজিদে ঢুকে একটা প্লেট নিয়ে বসে পড়তে পারেন না।
আজকে একটা খুশির সংবাদ দিচ্ছি এই দুই শ্রেণী তো বটেই সকল রোযাদারের জন্যই যা আনন্দের।
ঢাকার গ্রিন রোডের হোটেল জিঞ্জিরা এন্ড রেস্টুরেন্ট নামের একটা সাধারণ বাংলা খাবারের হোটেল আছে। যেখানে রমযানের ত্রিশ দিন সবার জন্য বিনামূল্যে ইফতারের সু-ব্যবস্থা রয়েছে। নারী-পুরুষ, ধনী-গরিব, পথচারী-রিকসাওয়ালা যেকেউ এই হোটেল ঢুকে টেবিলে সাজানো ইফতার নিয়ে বসে পড়তে পারবেন। এজন্য কাউকে এক টাকাও দিতে হবে না।



রেস্তোরার টেবিলে টেবিলে ইফতার সাজানো থাকে প্লেটে করে। যে কেউ ইফতারের আগে গিয়ে টেবিলে বসে পড়লেই চলবে। আপনার মনে হবে নিজের টাকায় ইফতার কিনে খাচ্ছেন। হোটেলের বেয়ারারা পর্যন্ত আপনাকে খাতির করবে।
হোটেল মালিক প্রায় দশ-বার বছর ধরে রোযাদারদের জন্য এমন মহতী আয়োজন করে যাচ্ছেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুনঃ http://babblecase.com/2Y6U


ইফতারের আইটেমঃ
ইফতারের আইটেম খুব সাদামাটা হলেও ইফতারের নিত্য খাবারই পাবেন। ছোলা, মুড়ি, আলুর চপ, পিয়াজু, বেগুনি, দামী খেজুর, গরম জিলাপি আর অফুরন্ত বিশুদ্ধ ঠান্ডা পানি। (আপনি চাইলে হালিম বা জুস কিনে খেতে পারেন স্বাভাবিক মূল্যেই। বাকি সব ফ্রি)

ঠিকানাঃ
জিঞ্জিরা হোটেল এন্ড রেস্টুরেন্ট
১৭৭, গ্রিন রোড, ঢাকা-১২০৫
কমফোর্ট হাসপাতালের পাশে

আমার কাছে ছবি নেই তবে ভিডিও আছে। আমরা বন্ধুরা ভিডিও করে ইউটিউবে আপ দিয়েছি। ইউটিউবের ভিডিও লিংক শেয়ার করে দিলাম। আপনাদের ভাল লাগলে অবশ্যই লাইক দিবেন।
ভিডিও
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৭ দুপুর ১:৫৩
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×