না পড়লে পস্তাইবেন (আপুদের জন্য নয়)
০৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক ভদ্র মহিলা মোটামুটি লেখাপড়া জানতেন, কিন্তু দাঁড়ি-কমার সঠিক ব্যবহার জানতেন না। প্রবাসী স্বামীর কাছে তার লিখিত পত্রের অবস্থা দেখুন।
ওগো,
সারাটা জীবন শুধু প্রবাসী হইয়া থাকিলে, এই ছিল তোমার কপালে আমার পা। আরো ফুলিয়া উঠিয়াছে ইঁদুরটা, আমার দামী শাড়িটা কাটিয়া ফেলিয়াছে তোমার মা। বলেছে নতুন করে তৈরী করার জন্য ভাঙ্গিয়া ফেলিতে হইবে বাড়িটা, জলে ডুবিয়া গেছে তোমার আদরের লেদি। স্কুলে যেতে চায় না তোমার ছাগলটা। শুধু ঘাস খাইয়া ঝিমাইতেছে তোমার মেয়েটা। পেটের অসুখে ভুগিতেছে উঠানটা। জলে ডুবিয়া গিয়াছে ঘরের চাল, স্থানে স্থানে ফুটিয়া গিয়াছে গাভীর পেট, দেখিয়া মনে হয় বাচ্চা দিবে গোয়ালা, রোজ আধা সের করিয়া দুধ দেয় রিয়াজের বৌ। রান্না করিয়া হাত পুড়িয়া ফেলিয়াছে কুকুরের ছানাটা। সারাদিন লেজ নাড়িয়া খেলা করে বড় খোকাটা, শেভ করিতে গিয়া গাল কাটিয়া ফেলিয়াছে শেফালীর মা। প্রসব বেদনায় ছটফট করিতেছে শেফালীর বাপ। বার বার ফিট হইয়া গিয়াছে ডাক্তার। আসিয়া দেখিয়া গিয়াছে অনেকেই। বলিতেছে তোমাকে অবশ্যই বাড়িতে আসিতে হইবে না। আসিলে আমি কিন্তু রাগ করিব এবং আর তোমাকে ভালো বাসিব না।
ইতি
তোমার স্ত্রী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন