চট্টগ্রামে ছাত্রশিবিরের হামলা, ভাংচুর
১৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এবার চট্টগ্রামে পুলিশের ওপর শিবিরের হামলা
চট্টগ্রামের ষোলশহরে ছাত্রশিবির কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এ সময় শিবিরকর্মীরা পুলিশ ভ্যানসহ কয়েকটি বাসে আগুন দেয় এবং সিএনজি অটোরিকশা ভাংচুর করে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন।
রোববার সকাল ১০ টায় শিবিরকর্মীরা মিছিল নিয়ে বের হয়ে পুলিশের উপর অতর্কিতে হামলা চালায়। এসময় তারা পুলিশের একটি ভ্যান ও তিনটি বাসে আগুন দেয়। তাদেরকে বাধা দিতে গেলে পুলিশ সদস্যরা আহত হন।
এরপর পুলিশের বাধার মুখে মিছিলটি শহরের প্রবর্তক মোড়ে এলে তিনটি সিএনজি অটোরিকশা ভাংচুর করা হয়। এতে ২ জন সিএনজি চালক আহত হন।
এসময় শিবিরকর্মীরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়েও ভাংচুর চালায়। এর প্রতিবাদে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আধাঘন্টা রাস্তা অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে দেয়।
এলাকায় প্রচুর পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন