somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্লাসিক্যাল ভণ্ডামির আওয়ামী লীগ এবং বৃত্তবন্দি রাজনীতির প্রলাপ

০২ রা মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'‌আম্লিগ আর বিমপি....পৃথক দুটি নামমাত্র....কাম কিন্তু একই...লুটপাট।' আগে এরকম কেউ বললে জ্ঞান দেয়ার চেষ্টা করতাম। ভুল ধরিয়ে দিয়ে মাস্টারের মতো কোন কোন পয়েন্টে ওই দুটো কোনোভাবেই এক নয় বোঝাতাম। কিন্তু আমি এখন হাড়ে হাড়ে জানি কত বড় অজ্ঞান আমি ছিলাম!
দলের নামের পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নেই আওয়ামী লীগ আর বিএনপির। তবে ঐতিহাসিক এবং ব্যাপক মানুষের ভালমানুষি নির্বুদ্ধিতার কারণে আওয়ামী লীগ বেশ ছাড় পেয়েছে, পাচ্ছে এবং হয়তো আরও কিছু সময় পাবে। কিন্তু সেদিন আর বেশি দূরে নয়, যেদিন দুই দলের লোকজনই গণমানুষের হাত থেকে প্রাণ বাঁচাতে কুকুর-দৌড় দৌড়াবে। অর্থনৈতিক নির্মম বাস্তবতা মানুষের চোখ খুলে দেয়। মানুষ এখন সেই বাস্তবতার সঙ্গে লড়াই করছে।
সোজাসুজি বললে আওয়ামী লীগ দেশের মানুষের সঙ্গে অকপট ভণ্ডামি করছে! এবার ক্ষমতায় এসে এ পর্যন্ত আওয়ামী লীগ একের পর এক যা করেছে, এত ক্লাসিক্যাল ভণ্ডামি দেশের মানুষের সঙ্গে রাজনীতির ইতিহাসে এর আগে কেউ করেনি।
সংবিধান নিয়ে সঙ ঢঙ চলছেই। চলছে যুদ্ধাপরাধীদের বিচারের ধারাবাহিক নাটক। অন্যদিকে ইসলামি ব্যাংককে দেয়া হয়েছে বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ও বড় আয়োজনের স্পন্সরশিপ। এই একটিমাত্র ঘটনাই যথেষ্ট। কোন শক্তিতে, কোন ভক্তিতে, কোন যুক্তিতে ইসলামি ব্যাংক কাজ পেলো? একটা আস্ত টাকার পাহাড় দিলেও কোনো কিছুতেই ইসলামি ব্যাংক এরকম গুরুত্বপূর্ণ আয়োজনের অংশীদার হতে পারে না। কিন্তু তা তারা পেরেছে। মানে কি? মানে হচ্ছে, টাকা। স্রেফ টাকাই হচ্ছে বাংলাদেশের অপরাজনীতির আসল কারণ। টাকার প্রশ্নে আওয়ামী লীগ-বিএনপি-জামাত-ফামাত সব একাকার। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ইতিহাস, এটা-সেটা কোনো কিছুই নয়। এসব হচ্ছে বাহাস। এসব হচ্ছে মানুষকে ধোকা দেয়ার... বোকা বানিয়ে রাখার...কথার কচকচি। না হয়, এই পোড়া চোখে হাসিনার ছবির পাশে ইসলামি ব্যাংকের লোগো দেখবো! নৌকায় ইসলামি ব্যাংক! দারিদ্র্যজর্জরিত অব্যবস্থাপনা-ছাপযুক্ত ন্যাংটো-নটী ঢাকাকে ইসলামি সাজে সাজানো হয়েছে। চারদিকেই শুধু ইসলাম আর ইসলাম। বিমানবন্দরে আসার আগেই একমাইলব্যাপী এক ইসলামি নামের বিমানবন্দরের অস্তিত্ব টের পাবে। নামার পরও যেদিকেই তাকাবে ইসলাম খুঁজে পাবে। বিদেশিরা এবার ইসলামি বাংলাদেশকে দেখে যাবে! কিন্তু সত্যিই কী বাংলাদেশ ইসলামি দেশ?

ব্যবসায়ের নামে চলছে প্রকাশ্য ডাকাতি। একদিকে দামের রাম-দায় মানুষকে কোপানো হচ্ছে। অন্যদিকে মানুষ পণ্য হিসেবে যা যা কিনছে, সব কিছুতেই ভেজাল। বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। পুঁজিবাজারের কেলেঙ্কারির শেষ নেই। এরমধ্যে চলছে চুলাচুলির রাজনীতি। নাম ফলানোর রাজনীতি।
চিকিৎসা ক্ষেত্রে চলছে নির্মম নৈরাজ্য। একদিকে মানুষকে বিষ খাইয়ে অসুস্থ বানানো হচ্ছে। অন্যদিকে চিকিৎসার নামে মানুষকে তিলে তিলে হত্যা করা হচ্ছে। ডাক্তার নামের আড়ালে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর খুনি।
রাষ্ট্রীয় দলীয় সব অন্যায়কে ন্যায়ে পরিণত করছে আইন-আদালত। চোখের সামনেই এসব হচ্ছে। মানুষ ভালোভাবেই আইন-কানুন চিনছে। আইন যে কতটুকু নিজের গতিতে চলে আর কতটুকু টাকা আর ক্ষমতার গতিতে, কানারাও তা এখন দেখতে পাচ্ছে।
কিন্তু এসব আর বেশি দিন চলবে না। খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের মতো ওরা দৌড়ানি খাওয়া শুরু করবে। রাস্তা-ঘাটে চড়-থাপ্পড় লাথি-উষ্টা খাবে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×