ইমন গান গায়। তার রক্তে মিশে আছে গ্রাম-বাংলার লোক সুর। ইমনের বাবা লোককবি জালাল উদ্দিন খাঁ’র ভাবশিষ্য, ময়মনসিংহ অঞ্চলের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী প্রয়াত আবুল কাশেম তালুকদার। তাঁরই যোগ্য উত্তরসূরি ইমন গান গায় উদাত্ত আহ্বানের মতো। তার সুরের জাদু আবিষ্ট করে শ্রোতামন। ইমনের গান আহতের আর্তনাদের মতো, বুক ছেঁড়া কান্নার মতো। তার কণ্ঠে লালন শাহ, জালাল উদ্দিন খাঁ, পিয়ারি চাঁদ, উকিল মুন্সী, দূরবীন শাহ, রশিদ উদ্দিন, চাঁন মিয়ার মতো লোক বাউলদের গান পায় বিশেষ মাত্রা।
ইমনের কণ্ঠ আজ রুদ্ধপ্রায়। বেঙ্গল ফাউন্ডেশনের ‘বেঙ্গল বিকাশ প্রতিযোগিতা’য় লোকসঙ্গীতে দ্বিতীয় স্থান অধিকারী তরুণকণ্ঠ মারুফ হাসান ইমন (২৫) দুরারোগ্য ব্লাড ক্যান্সার এমএলএম এম-২-তে আক্রান্ত। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এম এ খানের অধীনে ক্যামোথেরাপি নিচ্ছে।
যে কণ্ঠে সুরের মূর্চ্ছনা, সে কণ্ঠ অসময়ে কেন থেমে যাবে? কেন নিভে যাবে তার জীবনপ্রদীপ? ইমনকে বাঁচিয়ে তুলতে হবে। দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা দেয়া হলে ইমন সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ৭০ লাখ টাকা। ইমনের পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আসুন আমরা সবাই ইমনের পাশে দাঁড়াই। ইমন বেঁচে উঠবে, হাসবে, আবার গান গাইবে।
তাঁর চিকিৎসার জন্য সমাজের সব স্তরের হৃদয়বান মানুষের সহায়তা প্রয়োজন। তাঁকে সহযোগিতা করতে সহি-১০৫১০১৬৩৫৮১ (মেহেদী হাসান পিয়াস/ ডাচ্-বাংলা ব্যাংক, দিলকুশা শাখা) হিসাবে অর্থ পাঠাতে পারেন। এ ব্যাপারে যোগাযোগ করতে পারেন ০১৫৫৩৫৫৮৪৪৮ এবং ০১৮১৯৪৫৭৮৭২ নম্বরে।
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।