somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগ জ্বলছে, বিপিএল কেন চলছে?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিঃসন্দেহে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। বাংলাদেশও যেহেতু পৃথিবীতেই অবস্থিত, সেহেতু বাংলাদেশিদেরও অনেক অনেক প্রিয় এই খেলা। পুরো দেশজুড়েই তাই ক্রিকেটের প্রতি, ক্রিকেটারদের প্রতি মানুষের ভালোবাসার শেষ নেই। কিন্তু খুবই দুঃখ-ক্ষোভ এবং যন্ত্রণা নিয়ে আমি বলছি, ক্রিকেটের প্রতি দেশ ও দেশের মানুষের ভালোবাসা থাকলেও, দেশ ও মানুষের প্রতি ক্রিকেটের কোনো ভালোবাসা নেই! শাহবাগ আন্দোলনের শুরু থেকেই এটা আমার মনে হচ্ছিলো, এবং বিপুলসংখ্যক মানুষের ক্রিকেট-অন্ধতার প্রতি করুণা করে আমি ১২ দিন পর্যন্ত মুখ বন্ধ রেখেছিলাম। কিন্তু চলমান এই দুর্বার আন্দোলনের ১৩তম দিনে আমাকে মুখ খুলতেই হলো।
ক্রিকেট নিঃসন্দেহে একটি খেলা; কিন্তু শাহবাগের আন্দোলন কোনো খেলা নয়। এটা এমন এক আন্দোলন, যা পুরো বাংলাদেশ, বাঙালি এবং আন্তর্জাতিক রাজনীতির বর্তমান-ভবিষ্যতের জন্যও মহাগুরুত্বপূর্ণ ঘটনা। এই মহাগুরুত্বপূর্ণ ঘটনার সময় প্রতিটি মুহূর্তই খুবই গুরুত্বপূর্ণ। যারা স্বাধীন বাংলাদেশের প্রগতিশীল চেতনায় বিশ্বাসী নাগরিক--এই মুহূর্তে, আমাদের সবাইকে, প্রতিটি মুহূর্তকেই গুরুত্বের সঙ্গে, রণাঙ্গনের যুদ্ধরত যোদ্ধার মতো করে, বোদ্ধার মতো করে বিবেচনা করা উচিত।
আমার প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের সরকার বা ক্রিকেটাঙ্গন শাহবাগ আন্দোলনকে কী এখনও খেলা মনে করছে? যদি তা না হয়, তবে কেন কেমন করে এই যুদ্ধ অবস্থায় বিপিএল-এর মতো খেলা চলতেই থাকে? কেন জাতীয় জীবনের এই বিশেষ সময়ে বিপিএল চলছে? কেন এত দিনেও এটা একদিনের জন্যও স্থগিত করা হলো না?
রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলো'র মতো ইতিহাস বলবে, শাহবাগ যখন শেষ লড়াই লড়ছিলো তখন ক্রিকেটাররা খেলছিলো!
হায়রে আমার মাথামোটা ক্রিকেট আর ক্রিকেটার! হায়রে খেলা! টাকার খেলা!
আমার সাধারণ জ্ঞান আমাকে বাধ্য করছে এই কথা বলতে যে, ধর্ম যেমন গণমানুষের আফিম, ক্রিকেটও তেমন। ক্রিকেট মানুষকে রাজনীতিবিমুখ ফাঁপাচিত্তসুখে সুখি ব্যক্তিকেন্দ্রিক যন্ত্রমানুষে পরিণত করার এক শক্তিশালী হাতিয়ার। অলস আয়েসি সময়কাটানোর উপায়হীন অভিজাত বুড়ো মানুষদের এই খেলা সব মানুষকে আরও অনেক জরুরি খেলা থেকে, কাজ থেকে, দায়িত্ব-কর্তব্য থেকে, ভুলিয়ে রাখে, গুলিয়ে রাখে, ঝুলিয়ে রাখে, দূরে রাখে, ছুঁড়ে রাখে, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন করে রাখে।
কিন্তু এখন, এই মুহূর্তের বাংলাদেশে; বিক্ষিপ্ত বিচ্ছিন্নতা নয়, চিত্তবিনোদনেরও সময়ও এখন নয়, এখন সময় যুদ্ধের। বাংলাদেশের ক্ষমতাসীন নির্বোধ সরকার বা ক্রিকেটাঙ্গন এটা যত দেরি করে বুঝবে, এ যুদ্ধে ততই জানমালের ক্ষয়ক্ষতি, এমনকি, তথাকথিত স্বাধীনতাও বেহাত হওয়ার আশংকা ততই প্রবল হয়ে উঠবে। আমরা, বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে যা ভাবতেই পারছি না, শত্রুরা তা সংগঠিত এবং সুপরিকল্পিতভাবেই একের পর এক বাস্তবায়ন করে চলেছে। ওরা রীতিমতো যুদ্ধ করছে, আর আমরা এখনো খেলা করছি!
কিন্তু আমি ব্যক্তিগতভাবে আর কোনো খেলা চাই না! আমি চাই, এবার মেলা! মিলনমেলা! মানুষের মেলা!
আমি চাই এই মুহূর্তেই মানুষ ঐক্যবদ্ধ হোক; মানুষ নতুন যুদ্ধনীতি জানুক; ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুক; এবং সেই আহ্বান আসুক মানুষকে ইতোমধ্যেই হতাশ করা নতজানু ক্ষমতাকাঠামোর মধ্য থেকেই, এবং সেই যুদ্ধে ব্যাট-বল ছুঁড়ে মাঠে নামুক আমাদের বীর ক্রিকেটাররা!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×