অক্সব্রিজের আয়নায় আমাদের বিশ্ববিদ্যালয়
আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন ভর্তির মৌসুম। কোথাও পরীক্ষা শুরু হয়েছে, কোথাও হবে। আর ১৫ অক্টোবর ছিল অক্সব্রিজে আবেদন করার শেষ সময়। অক্সফোর্ড এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় বলা চলে একই সঙ্গে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে। ইংল্যান্ডের পত্রিকাগুলো সাধারণত ভর্তির বিষয়ে এদের একত্রেই সংবাদ করে থাকে। ১১ অক্টোবর গার্ডিয়ানের 'হাউ হার্ড ইজ ইট টু গেট ইনটু অক্সব্রিজ' কিংবা ১২ অক্টোবর দ্য টেলিগ্রাফের 'অক্সব্রিজ এডমিশনস : ইউনিভার্সিটিজ টু রেইজ বার অন এন্ট্রি' তার প্রকৃষ্ট উদাহরণ। এ ছাড়া ইংল্যান্ডের স্থানীয়রাও এটা সব ক্ষেত্রেই ব্যাপকভাবে ব্যবহার করেন। যেমন ধরা যাক, বৌরনমাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলছে_ আমার টার্গেট ছিল অক্সব্রিজে ইংরেজি সাহিত্য পড়ব, কিন্তু তা হয়নি। অক্সব্রিজে ভর্তির জন্য প্রার্থীকে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। পাঁচটি বিষয় গুরুত্বপূর্ণ। যেমনটা ৫ অক্টোবর টেলিগ্রাফকে অক্সব্রিজ অ্যাপিল্গকেশন্সের ম্যানেজিং ডিরেক্টর ক্যারোলাইন লিন্ডার বলছেন, ফাইভ থিংস ইউ সুড নো এবাউট অক্সব্রিজ অ্যাপিল্গকেশনস। নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন এবং নিজস্ব স্টেটমেন্ট জমা দেওয়া, আবেদনের ক্ষেত্রে কলেজ/বিষয় নির্ধারণ, এরপর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ, তারপর প্রার্থীকে একটা রচনা জমা দিতে হয় আর সবশেষে ইন্টারভিউর মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হয়।
ইন্টারভিউকে অক্সব্রিজে ভর্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ধরা হয়। তবে প্রার্থীর এ-লেভেলের রেজাল্ট, আবেদনপত্রে নিজস্ব স্টেটমেন্ট, প্রাথমিক পরীক্ষা, রচনা দেখার মাধ্যমে একটা শর্টলিস্ট তৈরি করে কর্তৃপক্ষ এবং তারাই কেবল ইন্টারভিউর জন্য যোগ্য হয়। প্রার্থীকে দু'বার এমনকি তিন-চারবারও ইন্টারভিউ দিতে হতে পারে। এর আগে প্রাথমিক পরীক্ষায় গৎবাঁধা কোনো প্রশ্ন আসে না, একাডেমিক প্রশ্নের বাইরে প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিংকিং ইত্যাদির ওপর জোর দেওয়া হয় প্রশ্নে। প্রার্থীর আগেকার ফলাফল অবশ্যই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এ-লেভেলের। ইংল্যান্ডে ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ অ্যাডমিশন সার্ভিস (ইউকাস) যাবতীয় ভতির বিষয়াবলি দেখাশোনা করে। গার্ডিয়ান দেখাচ্ছে, গত বছর ক্যামব্রিজে চান্স পাওয়া ৯৭.৬ ভাগই ইউকাস টেরিফ পয়েন্টে ৩৮০ ধারী। এই ভর্তি প্রক্রিয়ায় এক বছর লেগে যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবারের ভর্তি কার্যক্রমে ১০টি স্টেপস দেখাচ্ছে, ১৫ অক্টোবরের মধ্যে যারা আবেদন করেছে তাদের সকল প্রক্রিয়া শেষ হতে পরবর্তী বছরের জানুয়ারি লেগে যায়। এরপর আগস্টে তারা চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে। আর অক্টোবর ২০১৩ থেকে ক্লাস শুরু হবে।
আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ার কথা সবার জানা। অধিকাংশ ক্ষেত্রে এক-দেড় ঘণ্টার এমসিকিউ পরীক্ষা ছাড়া একে আর কীভাবে ব্যাখ্যা করা যাবে। আরেকটু ব্যাখ্যা করলে হয়তো বলতে হবে এ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাজার হাজার কোচিং সেন্টার। যেখানে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার সিলেবাস শর্টকাট করে গুলিয়ে খাওয়ার চেষ্টা হয়। শিক্ষার্থীরা তিন-চার মাস সেগুলো খেয়ে না খেয়ে মুখস্থ করে আর পরীক্ষার হলে গিয়ে উগরিয়ে দেয়। যে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা ভালোভাবে করতে পারল সেই সৌভাগ্যবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ওই পরীক্ষা ছাড়া এর বাইরে আর অতিরিক্ত তেমন প্রক্রিয়া নেই। সবাই যে এ কোচিংয়ের মাধ্যমে আসে তা নয়; তবে এটাই কমন।
উচ্চশিক্ষায় ভর্তিতে অক্সব্রিজের নিয়মই যে অনুসরণ করতে হবে তা নয়। নানা কারণে আমাদের সেটা সম্ভবও নয়। এছাড়া বর্তমান প্রক্রিয়ায় যে বিশ্ববিদ্যালয়গুলো একেবারে কাঙ্ক্ষিত শিক্ষার্থী পাচ্ছে না তাও নয়। কারণ দেখা যাচ্ছে, এসএসসি এবং এইচএসসি পর্যায়ে যারা ভালো করে তারাই সাধারণত ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায়। যদিও বছর বছর ভূরি ভূরি শিক্ষার্থী জিপিএ ৫ পাচ্ছে। এ বছর এইচএসসিতে এই সংখ্যা ৬১ হাজার। অথচ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা রয়েছে প্রায় ২৪ হাজারের মতো। তারপরও আমাদের ভর্তি পদ্ধতি যে বৈজ্ঞানিক নয় সেটা অনেকেই বলে আসছেন, তা সত্যও বটে। অনেকে অবশ্য ফলাফলের ভিত্তিতে ভর্তির কথা বলেছেন এবং এ বছর তো মেডিকেলে সেটা হওয়ারও ঘোষণা দিয়েছিল সরকার। আসলে এত বেশি জিপিএ ৫ নিয়ে সেটাও সম্ভব নয়। তবে যাই হোক মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা উচিত। প্রকৃতই যারা মেধাবী, যারা সত্যিকারার্থে দেশের জন্য কিছু করতে পারবে তাদেরই জনগণের টাকায় পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ দেওয়া দরকার। তাদের খুঁজে বের করার জন্য একটা কার্যকর মাধ্যম অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে বর্তমান পদ্ধতির বাইরে অক্সব্রিজ থেকে অনুসরণ করার মতো কিছু থাকলে সেটা বিবেচনা করা যেতে পারে।
প্রকাশিত
মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন
আমার হারিয়ে যাবার গল্প
তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।
তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।
আমি... ...বাকিটুকু পড়ুন
মানব সভ্যতার নতুন অধ্যায়

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।