এয়ারটেল পাওয়ার প্যাক অফারের মেসেজটা পেলাম একটু আগে। এই অফারের জন্য এয়ারটেল ঠিক কতটা মেসেজ পাঠিয়েছে জানি না, তবে দশটার কম হবে না এটা নিশ্চিত। এরকম নানা অফার রয়েছে তাদের, প্রতিনিয়ত এসব অফারের জন্য তারা মেসেজ পাঠাতে ভোলেন না। প্রথম প্রথম মনে হয় খুশিই হতাম, ভাবতাম আমি বুঝি তাদের একজন গুরুত্বপূর্ণ গ্রাহক, যাকে সব অফারের আপডেট জানাচ্ছে। কিন্তু দিন দিন মেসেজের পরিমাণ বাড়ছেই। এর ওপর সম্প্রতি তারা ফোন দিতেও ভুলে না। ফোন রিসিভ করলে শোনা যায় গান কিংবা কোনো তারকার গলা। এগুলো রীতিমতো গ্রাহকদের ওপর অত্যাচার। যেটা অনেক আগেই সীমা অতিক্রম করেছে। কেবল এয়ারটেল নয় বাংলালিংকসহ সবগুলো মোবাইল অপারেটর গ্রাহকদের এভাবে বিরক্ত করেই যাচ্ছে।
এ নিয়ে ফেসবুক-ব্লগসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটগুলোতে নিয়মিত লেখা হচ্ছে। এমনকি ফেসবুকে 'মোবাইল অপারেটর থেকে মেসেজ এলেই নগদে ডিলিট_ পড়ার সময় নাই' নামে একটি পেইজ রয়েছে, যার লাইকার সংখ্যা এখন পর্যন্ত ১২ হাজার ৭১৬। অনেক গ্রাহক বিরক্ত হয়ে সংশ্লিষ্ট অপারেটরকে ফোন দিয়ে এগুলো বন্ধও করেন। এরপরও মোবাইল অপারেটরগুলোর এভাবে মেসেজ পাঠানো, কল করা আশ্চর্যের বিষয়ই বটে।
মানুষের জরুরি প্রয়োজনেই এখন হাতে হাতে মোবাইল ফোন। সবার হাতে ফোন থাকায় এমনিতেই অযাচিত কিংবা অধিক পরিমাণে কল-মেসেজ আসা অস্বাভাবিক নয়। যেটা অনেকের কাজেও বিঘ্ন ঘটায়। এর বাইরে মোবাইল অপারেটরগুলো কল-মেসেজ দিলে সেটা স্পষ্টত বিরক্তিকর। আর মোবাইলটা প্রত্যেকের একেবারে ব্যক্তিগত বিষয়। সেখানে অফারের কল-মেসেজের বিজ্ঞাপন দেওয়াটা শোভনীয়ও নয়। বিজ্ঞাপনের জন্য টেলিভিশন চ্যানেল রয়েছে, রয়েছে পত্রপত্রিকা। এসব মাধ্যমে প্রত্যেকেই অফার জেনে যান। ইন্টারনেট সহজলভ্য হওয়ায় সংশ্লিষ্ট অপারেটরের ওয়েবসাইটে গিয়েও জানতে পারেন। এ ছাড়াও প্রত্যেক অপারেটরের যথেষ্টসংখ্যক কাস্টমার কেয়ারও রয়েছে। এসব থাকতে একেবারে গ্রাহকের মোবাইলে কল দেওয়ার বা মেসেজ পাঠানোর কী যৌক্তিকতা রয়েছে। তবে কোনো অপারেটরের যদি গ্রাহক বেশি হয়ে থাকে, গ্রাহক কমাতে চান আরও বেশি করে পাঠান।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।