somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো বাসা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালো বাসাকে অনেকে ভালোবাসা বলে ভুল করতে পারেন। তবে ঢাকা শহরে কোনো ব্যাচেলর যদি বাসা খুঁজতে যান, ভালো বাসা পাওয়ার চেষ্টা করে থাকেন, তার হয়তো বুঝতে বাকি থাকবে না_ এ দুয়ের মাঝে বিশেষ কোনো তফাত নেই। তাই অনেকে বলেন, ‘ব্যাচেলরদের ভালো বাসা পাওয়া ভালোবাসা পাওয়ার মতোই কঠিন।’ তাদের বাসা পাওয়ার বিড়ম্বনা অবশ্য নতুন কোনো বিষয় নয়। এ নিয়ে নাটক হয়েছে, আরও কত কী হয়েছে। এরপরও বাড়িওয়ালারা ব্যাচেলরদের ভাড়া দিতে চান না। বিশেষ করে ভালো বাসা বলতে যা বোঝায়, সেগুলো যেন ব্যাচেলরদের জন্য নয়।
ঢাকা শহরে যারা পড়াশোনা করতে আসেন কিংবা পড়াশোনা শেষ করে চাকরিজীবনেও ব্যাচেলর হিসেবে ঢাকায় থাকতে চান, তারা যে কত কষ্টে থাকেন, বলাই বাহুল্য। ঢাকায় পড়াশোনার সূত্রে হোস্টেল, ইউনিভার্সিটি হলের পাট চুকিয়ে যখন বাসা খুঁজতে বের হলাম তখনই সেটা টের পেলাম। ঢাকার বাসা বিষয় একরকম অনভিজ্ঞ হিসেবে প্রথম ভরসা রাস্তায় লেখা ‘টু-লেট’ কিংবা ‘বাসা ভাড়া দেওয়া হবে’ সংক্রান্ত লিফলেট। ঢাকার ফার্মগেটের মতো এলাকা থেকে এ রকম কয়েকটি নম্বর জোগাড় করে বাসাপ্রার্থী এক বড় ভাই মিলে বাসা দেখতে গেলাম। প্রথমটি দেখেই তার স্বগতোক্তি_ ‘এটা তো শরণার্থী শিবির।’ একটি রুমকে কেন্দ্র করে গড়ে উঠেছে কয়েকটি ছোট ছোট উপরুম। হার্ডবোর্ড দিয়ে ঘেরা এসব রুম কোনোটা এক বেডের, আবার কোনোটা দুই-তিন বেডের। আলো-বাতাস আসা তো দূরে থাক, নিঃশ্বাস নেওয়াটাও দুষ্কর। বাথরুমের কথা না বলাই ভালো। এরপরও সেখানে থাকছেন অনেকেই। স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া দিয়েই থাকছেন। নম্র, ভদ্র, অধূমপায়ী ব্যাচেলরদের অ্যাপার্টমেন্টে রুম ভাড়া দেওয়া হবে_ বিজ্ঞপিত এ রকম এক বাসায় গিয়ে যা দেখা গেল, সেটা আগেরটার চেয়েও ভয়াবহ। এটা আসলে বাসা নয়, বিশাল হোটেলের উপরের একতলা। পুরোটায় সেই হার্ডবোর্ডের অসংখ্য খুপরি। থাকা-খাওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা, গোসল, বাথরুম এসবের বলার মতো কোনো অবস্থা নেই। নিরাপত্তার কথা বলে আর কী লাভ! এখানেও আছেন অনেকে। ভাড়াটা মোটেও কম নয়।
ভাবলাম পাড়ায় পাড়ায় ঘুরে বুঝি আসল ভালো বাসার চেহারা দেখতে পাব। টু-লেট বিজ্ঞপিত কয়েকটায় ফোন দিলেই প্রথম প্রশ্ন_ ব্যাচেলর কি-না। উত্তর হ্যাঁ হলে, সরাসরি_ না। এগুলোতেও স্বাভাবিক পরিবেশের বাইরে বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন রুমগুলোতে ব্যাচেলরদের থাকার ব্যবস্থা আছে বটে। সেখানে এক রুমে গাদাগাদি করে থাকছেন অনেকে। তার ভাড়াটাও কম নয়। এ রকম অনেক বাসায় এসব রুমকে কেন্দ্র করে ব্যবসা গড়ে তুলেছেন অনেকে। একজন রুমমেট চলে গেলে ‘টু-লেট’ দিলে আরেকজন আসে।
এভাবেই ঢাকায় থাকছেন ব্যাচেলররা। এভাবেই তাদের থাকতে হচ্ছে। এর বাইরের চিত্র ব্যতিক্রম। অনেকে যে বলেন, ব্যাচেলর বিড়ম্বনার কিছুটা অবসান ঘটেছে; সেটা হয়তো সত্য। হলেও সেটা কম। তার ওপর ভাড়া দিলেও ব্যাচেলরদের গুনতে হয় স্বাভাবিক ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা। কিন্তু মোটের ওপর এই সময়ে এসেও ঢাকার বাড়ির মালিকদের এই মানসিকতা দুঃখজনক।
ব্যাচেলরদের নিয়ে অনেক অভিযোগ আছে সত্য, তবে সবাই তো এক রকম নয়। অনেকের পরিবার গ্রামে থাকতে পারে, অনেকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। তাদের স্বাভাবিক বাসায় ভাড়া থাকার অধিকার থাকা উচিত নয় কি। ব্যাচেলর থাকা তো অপরাধ নয়। ঢাকায় প্রতিনিয়ত যেমন মানুষ বাড়ছে, তেমনি বাড়ছে ব্যাচেলর সংখ্যাও। ভালো বাসা পাওয়া কঠিন হলে তারা থাকবেন কীভাবে!

এখানে আছে
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×