'সম্পর্ক' শব্দটা বলতে শুনতে সহজ মনে হলেও গভীরতা অনেক... একটা সম্পর্ক চাইলেই তুমি গড়তে পারোনা,চাইলেই তুমি ভাঙতে পারোনা, কোন সম্পর্ক যখন গড়ে উঠে তার বিস্তৃতি ছড়িয়ে পড়ে অনেক গভীরে...
ঠিক একটা বৃক্ষের মত, একটা বৃক্ষ যখন বেড়ে উঠে মৃত্তিকার সাথে তার একটা গভীর সম্পর্ক সৃষ্টি হয়, এতটাই গভীর যে চাইলেই তুমি তাকে মাটি থেকে সমূলে উপড়ে ফেলতে পারবা না... কারন বৃক্ষ তার শিখড় ছড়িয়ে দেয় মাটির অনেক গভীরে, সময় যত বাড়ে এই গভীরতা বাড়তেই থাকে গভীর থেকে আরো গভীরে...
উপড়ে যদি ফেলতে চাও বাইরের অংশটায় পারবা... যে অংশটা মাটির গভীরে মিশে আছে সেটা উপড়ে ফেলা সম্ভব না, কখনোই না...বৃক্ষটা না থাকতে পারে মাটি কিন্তু তার অস্থিত্ব বুকে ধারন করে হাজার বছর ধরে...
কোন সম্পর্কের বীজ বোনার আগে একটু ভেব সেই বীজতলার কথা, যে সম্পর্কটা টিকে রাখার জন্য দিনরাত উর্বরতার রসদ যোগান দেয়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


