রাজকন্যা, তুমি বিদায় নিবে বলে!
আজ আকাশের মন খারাপ সারা বেলা
কয়েক ফোঁটা বৃষ্টি ঝড়িয়ে
আক্ষেপও জানাল মেঘমালা...
তোমার খুঁজে শত মানুষের কোলাহলে
ব্যস্ত হবে না চোখ জোড়া...
ঐ চোখে চোখ রেখে হবেনা কখনো
পংক্তিহীন নীরব কথা বলা...
বিদায় নিবে বলে
শুকনো পাতাগুলো ঝরে পড়ে
স্মৃতির দৃশ্যপট মুছে দেবে বলে..
হিম হিম কুয়াশারা বাতাসে খেলে..
শুধু তোমার খোপায় গুজে রাখা ফুলটি ছাড়া
বাগানের ফুলেরাও আজ মলিন সুবাসহীন...
তুমিহীন রূপকথা হবে না আর এ রাজ্যে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



