somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ারফেজ - সত্য

৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ারফেজের সত্য। বের হয়েছে কয়েক মাস হয়ে গেল। শুনতে শুনতে সবগুলা পুরা মুখস্থ। আমার কাছে পুরা অ্যালবামটাই অস্থির ভালো লাগছে। প্রতিটা গানই অসাধারণ।



কাল অর্ণবের 'রোদ বলেছে হবে' অ্যালবামের সব লিরিক্স দিয়েছিলাম। আজ ওয়ারফেজের সত্য অ্যালবামের সবগুলা গানের লিরিক্স দিলাম। যথারীতি আমার সবচেয়ে ভালো লাগা দুটো গানের লিরিক্স এখানে এবং বাকি গুলোর লিংক।

১। শিরোনামঃ প্রতীক্ষা
কথাঃ কমল
সুরঃ কমল
কন্ঠঃ মিজান
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ সত্য



দুঃস্বপ্নের শেষ সীমানায়, চমকে ঘুম ভেঙ্গে যায়
জেগে দেখি তুমি পাশে নাই, চোখ পড়ে খোলা জানালায়
জোছনায় আলো নেই আর, হতাশার কালো আঁধার
নির্বাক রয় ধরণী, দুঃখ যেনো আমারি

এক ঝিম ধরা দিবা স্বপনে
আনাগোনা সন্দেহে
আমি একা মেতে উঠি
পুণ্যে বিকশিত
পাপের খেলায়, কারাগারের অবহেলায়
পচন ধরে মনে, শরীরে
কবে আসবে ফিরে ভালোবাসা
কবে আসবে ফিরে ভালোবাসা

জীবনের সব আশায়, হতাশার আলিঙ্গনে
ঘুণে ধরা স্বপ্নগুলো, সব যেনো এলোমেলো
স্মৃতি নিয়ে আমি একা, ভাসমান এই জীবন
তাই বুঝি বেঁচে থাকা, জানিনা শেষ কোথায়

এক গোলক ধাঁধাঁয় আটকে পড়া, অবনত হৃদয়ে
দিশেহারা ছুটি আমি, রাতের আলোকিত, নগর প্রণয়, ভালোবাসার
প্রতারণায়, পচন ধরা বিশ্বাসে, আশায়....
কবে আসবে ফিরে ভালোবাসা
কবে আসবে ফিরে ভালোবাসা


২। শিরোনামঃ রূপকথা
কথাঃ কমল
সুরঃ কমল
কন্ঠঃ মিজান
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ সত্য



শক্তি দাও বিধাতা, অনন্তকাল ধরে জ্বলছে হৃদয়
হয়তো কেউ বোঝেনা কত সত্য প্রণয়
এসেছিলে বাঁচাতে আমায়, ভরে দিলে নতুন আশায়
রূপকথার মত
ভালবাসা কত যে সুন্দর, বুঝে তোমারই কাছ থেকে
স্বর্গেরই প্রতিরূপ
বলেছিলে খুঁজনা আমায় আমি যদি কভু হারিয়ে যাই
যেতে দিও আমায়
এলো সেদিন, তুমি হারিয়ে গেলে
মনে এলো, বলেছিলে তুমি হারিয়ে যাবে সে
শক্তি দাও বিধাতা, অনন্তকাল ধরে জ্বলছে হৃদয়
কষ্ট আর বুঝিনা, স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে
ব্যর্থ আমি হবোনা, তুমি যে আমার স্বত্তাসঙ্গিনী
শান্তিগুলো সব আমার তোমার হৃদয় মাঝে।

মোরা কেঁদেছি একই দুঃখে, হেসেছি একই সুখে
কখনো ভাবিনি তুমি চলে যাবে
এভাবে রেখে আমায় একাকী

আজও খুঁজে ফিরি নগরে-পল্লীতে
খুঁজে তোমায় পেতেই হবে, অস্তিত্ব তুমি আমার
যদি কেউ শোন এ গান আমার
যদি কেউ খুঁজে পাও ওকে, শুনিও এই গান

আমি খুঁজেছি তোমায় আজও পাহাড় চূড়াতে
সাগরের নীল অতলে, তবু কেন তোমায় খুঁজে পাইনা
রূপকথার সমাপ্তি হয়, হয় না তো সুখের বাসরে, দুঃখ আমারই।


এছাড়াও অ্যালবামে আরো সাতটি গান রয়েছে। লিরিক্সের লিংক দিয়ে দিলাম।

৩। আগামী
৪। না
৫। পূর্ণতা
৬। যেদিন
৭। সত্য
৮। প্রজন্ম ২০১২
৯। জনস্রোত

৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×