গতকাল বিকালে রিক্সায় বাসায় ফিরছি। হঠাৎ খেয়াল করলাম কয়েকজন ছেলে হয়তো প্রাইভেট থেকে ফিরছে, তার মধ্যে একটা ছেলে খুবই বাজে ভাবে ইঙ্গিত দিয়ে লাফিয়ে উঠল। প্রথমে আমি বুঝতেই পারিনি ব্যাপারটা কি হয়েছে। পরক্ষনে খেয়াল করলাম দু’জন মেয়ে রিক্সায় করে যাচ্ছে, ছেলেটা তাদেরকে উদ্দেশ্য করে এমন বিশ্রীভাবে লাফিয়ে উঠেছে। মেয়েগুলিকে খুবই নার্ভাস মনে হলো। ছেলেটা হয়তো ক্লাস ৯/১০ হবে, সর্বোচ্চ ইন্টারমিডিয়েট এর ছাত্র। এখন আমার কথা হচ্ছে এই ছেলে কি কোন বাবা মায়ের সন্তান নয়? নিশ্চই এই ছেলে আজকেই প্রথম এমন করেনি। তাহলে তার বাবা-মা কি ছেলে কোথায় যায়, কি করে সেই ব্যাপারে কোন খোজ রাখে না? রাখলে কি এইসব তাদের কানে যায় না? গেলে কি তারা এইসব এর জন্য শাসন করে না? তাহলে এই বয়সে এই ছেলে এমন সাহস পায় কোথায়? আমরা ছোট থাকতে বাবা-মা, মুরুব্বীদের যেভাবে ভয় পেতাম এরা কি সেই রকম ভয় পায় না? না পেলে, কেন পায় না? সেই সব বাবা-মাদের বলছি- যদি জেনে শুনেও এইসব বিষয়কে আধুনিকতা, বয়সের দোষ বলে আস্কারা দিয়ে থাকেন তাহলে মনে রাখবেন আপনার এই সন্তান ই একদিন দেশের ভবিষ্যত ধর্ষন মামলার আসামী... ধর্ষনের পর হত্যা মামলার আসামী হবেন। যদি সে আপনার মেয়েকেই ধর্ষন করে আশ্চর্য হওয়ার কিচ্ছু থাকবে না আর মামলার এজাহারে তাদের নামের পাশাপাশি বাবা- মায়ের নাম হিসেবে কিন্তু আপনাদের নামই লেখা হবে।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




