ভাল বীজে, ভাল ফসল। 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বিশ্ববিদ্যালয়/মেডিকেল কলেজে ভর্তির সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ক্যাডার মাস্তানদের সুযোগ দিলে দেশের পরিস্থিতিতো এমন হবেই। যদি বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র সত্যিকারের মেধাবীদের সুযোগ দেয়া হতো তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে খুন-ধর্ষনের মতো ঘটনা ঘটার প্রশ্নই উঠে না। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার চেয়ে বেশী গুরুত্ব পায় রাজনৈতিক প্রভাব, ক্ষমতার লোভ। তাই এখানকার শিক্ষার্থীরা মেধাবী হওয়ার চেয়ে ক্যাডার হচ্ছে বেশী। আর তাই তারা ভাল মেধাবী হওয়ার চেয়ে ভাল ক্যাডার হতেই বেশী পছন্দ করে। একজন সত্যিকারের মেধাবী ছেলে এখনো গুরুর রক্ত দেখলেই ভয় পাবে, আর বিশ্ববিদ্যালয়গুলোতে মানুষের রক্ত দিয়ে হোলি খেলা হয়। কর্মজীবনের ক্ষেত্রেও তাই, একটা ক্যাডার কর্মজীবনে এসেও তার সেই সেই স্বভাব ছাড়তে পারবে না, আশেপাশের সহকর্মীদের সাথে ভাল আচরন করতে পারবে না, কাউকে ভাল সেবা দিতে পারবে না। একজন মাস্তান যদি কখনো ভাল ডাক্তারও হয়, দেখা যাবে সে কর্মক্ষেত্রেও মানুষকে মারধর করছে, রোগীকে ধর্ষন করবে। একজন মাস্তান যদি শিক্ষক হয়, দেখা যাবে সে নকলে সহযোগীতা করছে, প্রশ্ন ফাস করছে, তার ছাত্রীদের সাথে অনৈতিক কাজ করবে। তাই ডাক্তার, শিক্ষকদের এমন ঘটনা পত্র-পত্রিকায় দেখে অবাক হওয়ার কিছু নেই। এভাবেই তারা গড়ে উঠেছে। তাই রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে যারা অমেধাবী/মাস্তান/সন্ত্রাসীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি/ চাকুরী দিচ্ছেন, তারা মনে রাখবেন দেশের মেরুদন্ডে আপনি আর একটা পেরেক ঠুকিয়ে দিয়েছেন। যদি এমন হতো আপনি যাকে ভর্তি করে দিচ্ছেন সে একদিন সত্যিকারের মেধাবী হয়ে দেশের উপকার করবে, তবে মেনে নেয়া যেত। কিন্তু ফলাফল আপনারা নিজেরাই দেখছেন। সত্যিই যদি আপনারা দেশের ভাল করতে চান, তবে শিক্ষাঙ্গন/কর্মক্ষেত্র থেকে রাজনীতি বা দলীয় কার্যক্রম সড়িয়ে নিন। দেখবেন দেশে আর কখনো কোন ডাক্তার/শিক্ষক দিয়ে কেউ ধর্ষিত হবে না। এসব সম্মানের পেশাকে যারা অসম্মানিত করছে, সেই মানুষ গুলোর বীজই দূষিত ছিল, কিন্ত আপনারাই সেই দূষিত বীজ থেকে ফলন আশা করেছিলেন। একটা কথা মনে রাখবেন - ভাল বীজে, ভাল ফসল। তাই সব শেষে বলব- রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুন, শিক্ষা আর পেশাকে তাদের নিজস্ব লাইনে চলতে দিন।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।