বাংলানিউজ২৪.কম কর্তৃপক্ষের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য প্রবাসী ভাইদের অবদান অনস্বীকার্য। গতকাল সৌদি আরবে অগ্নিকান্ডের ঘটনায় মারা গেছেন ১০ জন বাঙ্গালী। আর সেদিনই বাংলানিউজ২৪.কম তাদের পেজের হিট বাড়ানোর জন্যে উদ্দেশ্যমূলক ভাবে প্রবাসী ভাইদের নিয়ে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিম কে জরিয়ে একটা রিপোর্ট প্রকাশ করেন বাংলানিউজ২৪.কম এর সৌদি আরব করেসপন্ডেন্ট মোহাম্মদ আল আমিন। তিনি শুধুমাত্র একটা পেসবুক পোষ্টকে কেন্দ্র করে একটা নিউজপোর্টালে “ মোশাররফ করিমের শাস্তি দাবি সৌদি প্রবাসীদের “ শিরোনামে রিপোর্ট প্রকাশ করেছেন যে, যা মোশাররফ করিম এবং তার ভক্তদের জন্য অত্যন্ত মানহানিকর। তিনি পোষ্টে একটা ছবিও সংযুক্ত করেছেন যেখানে স্পষ্ট ভাবে মোশাররফ করিমকে মার্ক করে লিখা আছে - তুই ফকিন্নি। তিনি তার রিপোর্টে জানিয়েছেন মোশাররফ করিম অভিনীত “মাইক” নাটক নিয়ে সৌদি প্রবাসী ভাইদের ক্ষোভ প্রকাশের কথা। অথচ এই মাইক নাকট টিভিতে প্রচার হয়েছে আজ থেকে ৪/৫ বৎসর আগে। এতদিন পর কেন এই রিপোর্টারের এই ধরনের প্রতিবাদের মানসিকতা হলো বুঝলাম না। এই নাটকে নাকি সৌদি প্রবাসী ভাইদের অপমান করেছেন মোশাররফ করিম। এই মূর্খ রিপোর্টার ভাই কি জানেন না নাটকের ডায়লগ অভিনেতার ব্যাক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে না? তাছাড়া যে টিভি কর্তৃপক্ষ সেটা প্রচার করেছেন তারাও সেটা যাচাইয়ের পরই প্রকাশ করেছেন। তাহলে একটা নাটকের ডায়লগের মতো সাধারন ইস্যুকে কেন্দ্র করে গতকাল বাংলানিউজ২৪.কম এর ফেসবুক পেজ এ যে ধরনের বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য দায়ী কে? সেখানে দ্বিমূখী ভাবে কেউ মোশাররফ করিমের মা-বাবা কে ধরে গালাগালি করছে, কেউ সৌদি প্রবাসী সহ সকল প্রবাসী ভাইদের চৌদ্দগুষ্ঠি উদ্ধার করছে। এতে কারা অপমানিত হয়েছে? অপমানিত হয়েছি আমরা বাঙ্গালি রাই। মোশাররফ করিম মাইক নাটকে যেমন অভিনয় করেছেন, তেমনি প্রবাসী ভাইদের জীবন নিয়ে নির্মিত নাটক ’তোমার দোয়ায় ভাল আছি মা’ নাটকেও অভিনয় করেছেন। তাহলে আমরা বেঈমানের মতো এক তরফা ভাবে কিভাবে এমন একজন অভিনেতাকে অপমান করতে পারি? যারা বাংলা নাটক দেখেন তাদের মধ্যে একজন মানুষও কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যার কাছে মোশাররফ করিমের কোন অভিনয় ভাল লাগেনি? বিষয়টি নিয়ে এতোদিন কোন কথাই হয়নি, কিন্তু নাটকের একটা সাধারন বিষয়কে বাংলানিউজের মতো একটা নিউজপোর্টাল কিভাবে জাতীয় ইস্যুতে দাড় করিয়ে দেয় সেটা আমার বোধগম্য হয়নি। আর সেই ইস্যুতে অনেকেই বলছেন মোশাররফ করিম ইচ্ছে করে এইসব করছে, এইসব বিষয় নিয়ে ইয়ার্কি করা উচিত না, এটা ফাইজামির বিষয় না... আরে মিয়া ভাই কোন পেশা নিয়েই যদি নাটক করা না যায় তাহলে তো দেশে নাটব নানানো বন্ধ করে দিতে হবে.. মোশাররফ করিম ফকির, বাটপাট, সরকারী চাকুরীজিবী, প্রবাসী, চেয়াম্যান, সাধারন মানুষ সব চরিত্রের সাথেই অভিনয় করছেন... অনেক নাটকেই দেখেছি চেয়ারম্যানদের গম চোর, আটা চোর বলতে, তাহলে কি এখন দেশের সব চেয়ারম্যানই কি এর প্রতিবাদ জানাবে? আমি প্রবাসী ভাইদের অপমান করবো না, শুধু এইটাই বলব নাটক/সিনেমাকে তাদের নিজস্বস্থানে থাকতে দিন, এরসাথে বাস্তব জীবনের সামঞ্জস্য খুজতে যাবেন না... প্লিজ... এই রকম যদি মিলাতে যান তাহলে সব নাটক সিনেমাতেই ত্রুটি খুজে পাবেন। মোশাররফ করিম মূলত আপনাদের উদ্দেশ্য করে এসব বলেনি, হয়তো বিনোদনের ছলে আপনারা কষ্ট পেয়ে গেছেন। কিন্তু সেই হারামজাদা রিপোর্টার আপনাদের চোখে আঙ্গুল দিয়ে অপমান করেছেন। এখানে প্রবাসী ভাইদের কোন দোষ নাই, দোষ হচ্ছে বাংলানিউজের সেই রিপোর্টারের। দেশে যখন দাঙ্গা হয় তখন সাধারন মানুষের কোন দোষ থাকে না, কারন তারা সয়ংক্রিয়ভাবেই যে কোন একটা পক্ষের সাথে জড়িত হয়ে যায়। দোষ হচ্ছে সেই কুলাঙ্গারের যে উস্কানি দিয়ে দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি করে। হয়তো তদন্ত করলে দেখা যাবে ফেসবুকের যেই আইডি গুলিকে তিনি রেফারেন্স হিসেবে দেখছেন সেই আইডি গুলিও তার নিজস্ব কোন ফেইক আইডি। তাই বাংলানিউজের সেই রিপোর্টার বর্তমানে এই পরিস্থিতির জন্য দায়ী। তার বিচার হওয়া উচিত, সাথে বাংলানিউজ কর্তৃপক্ষের। কিভাবে তারা একটা ফেজবুকের একটা সাধারন পোষ্টকে উদ্দেশ্যমূলকভাবে জাতীয় নিউজ পোর্টালে খবর আকারে প্রকাশ করতে পারে? এখতো আমরা ফেসবুকে বাংলালিউজের বিরুদ্ধে পোষ্ট দিলাম, দেখি সেই রিপোর্টার এখন এইটাকে রিপোর্ট করার সাহস পান কিনা। এর বিরুদ্ধে মোশাররফ করিমের দৃষ্টি আকর্ষন করছি, তিনি যেন এই কুলাঙ্গার রিপোর্টারের বিরুদ্ধে মানহানির মামলা করেন এবং তার সকল ফ্যানদের বলব- আসুন সবাই বাংলা নিউজের এই পরিকল্পিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাই, সবাই আজ থেকে বাংলানিউজকে বয়কট করি।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।