তোমরা আমাদের মাফ করে দিও, আমরা তোমাদের ফিরিয়ে আনতে পারিনি। আজ যদি তোমরা বিমানে চড়তে তবে মাসের পর মাস আমরা তোমাদের খুজতাম। পৃথিবীর সকল দেশের নৌ বাহিনী, সেনা বাহিনী, বিমান বাহীনির ব্যর্থতার পর প্রয়োজনে স্যাটেলাইট দিয়ে তোমাদের খুজে বের করতাম। কিন্তু তোমরা সেটা করোনি, তোমরা একটা বস্তা পঁচা সস্তা লঞ্চে চড়েছ। কে তোমাদের মতো সস্তা লোকের জন্য রাষ্ট্রীয় সম্পদের অপচয় করবে? দেশের ফায়ার সার্ভিস, নৌ বহিনী কেন তোমাদের আবর্জনার পিছনে এতো সময় ব্যয় করবে? তার চেয়ে তোমাদের নাড়ী-ভূড়ি মাছের খাদ্য হলে দেশ মাছের অভয়াশ্রম হবে, প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা আসবে দেশে। তোমরা কি এতদিন দেখনি ২৩৯ জন মানুষ নিয়ে সেই মালয়শিয়ার হারিয়ে যাওয়া বিমানটি আমাদের নৌবাহিনী কিভাবে খুজেছে? আমরা কেন পৃথিবীর সকল বাহিনীই এই খোঁজায় অংশ নিয়েছে, সকল সমুদ্রের যত পলিথিনের ঠোঙ্গা আছে সব পরিষ্কার করে ফেলা হয়েছে এই তন্ন তন্ন খোঁজ কার্যক্রমে। আর তোমাদের খোঁজার জন্য আমাদের নৌ বাহিনীর সময় সংকুলান হচ্ছে না, তোমাদের খুজতে তাদের ইচ্ছা করছে না... পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেইটুকু উদ্ধার কার্যক্রম হয়েছে সেইটাও তোমাদের ভাগ্য। তোমাদের ভাগ্য ভাল যে লঞ্চটি পানি থেকে টেনে তুলতে ৪০ ঘন্টা সময় লেগেছিল, যদি আরো কম সময়ে লঞ্চটি উদ্ধার হয়ে যেত তবে আরো আগেই উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষনা করা হতো। কারন সেখানে জাহাজটি তোমাদের উদ্ধার করার জন্য যায়নি, জাহাজটি গিয়েছিল কোটি টাকা দামের লঞ্চটি উদ্ধার করতে। তাই লঞ্চ উদ্ধার শেষ, খবরও শেষ, খোদা হাফেজ...
তোমরা একটা বস্তা পঁচা সস্তা লঞ্চে চড়েছ তাই..
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।