আমার বয়স তখন ৭ কি ৮ হবে।বরিশাল এর বাসার পেছনে একটা পুকুর আছে।তাতে মাছ ছিল পুঁটি,খলসে,শোল,রুই,সিলভার কার্প এগুলা।পুকুরের কোথায় মাছ পাওয়া যায় আমি তা ভালভাবেই জানতাম।পশ্চিম দিকে যেখানে গাছের ছায়া পড়ত ওখানেই মাছ পাওয়া যেত।প্রতিদিনের মত একদিন আমি একটা ছেড়া জাল আর একটা বড়শি নিয়া মাছ ধরতে গেলাম পেছনের পুকুরে।জালটা ২টা ভাঙ্গা ডাল দিয়া দাড়া করিয়ে দিলাম।তারপর বড়শি দিয়া অন্যদিকে মাছ ধরতে গেলাম।কিছুক্ষণ পরে জালের কাছে গেলাম।দেখলাম খলসে আর পুঁটি মাছ ধরা পড়েছে।আমি মাছগুলা উঠালাম একটা জালির উপরে আর বাসার ভেতরে ঘুরে বেড়াতে বেড়াতে বলতে লাগলাম্,"এই মাছ রাখবে মাছ!
মাছ রাখবে মাছ!!!"
নিজেকে সত্যি মাছ ওয়ালা মনে হইতেছিল।তখন আমার এই কান্ড দেখে পাশের বাসার নানু আমাকে ডাক দিলেন।আমি গেলাম।
বললেন,"কত?"
আমি প্রথমে বেচতে রাজি হই নাই।তারপর কি ভেবে বললাম্,"২ টাকা!!"
নানু ও ২ টাকা দিয়া মাছ কয়্টা রাখলেন্!!
২ টাকার কচ্কচা নোটটা নিয়া তখন খুবই ভাল লেগেছিল।ওই ২ টাকা ই আমার প্রথম আয়!!ভাবতেই দারুণ লাগছে!!
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



