
ধ্বংস হওয়ার কোন এক মুহূর্তে
অজানা অচেনা গ্রহের কোন এক প্রান্তে
প্রবহমান কোন মহাপ্রলয়ের মাঝে;
প্রতিধ্বনিত চিৎকার তোমার
"কেউ কি আছে??"
অসম্ভব একাকিত্ম তোমার চারিদিক ঘিরে।
প্রচন্ড ঠান্ডা ও হতাশার মাঝে হারিয়ে যাও তুমি
স্বপ্নগুলো হারিয়ে যায়,ঝাপসা চোখে দেখ
তাইতো হঠাত এগিয়ে যাও হতাশা আর দুঃখকে
ফেলে দিয়ে মহাকালের ভীড়ে।
উজ্জ্বল আলোয় অন্ধ দেবতার দল
অন্ধকার আকাশে তাঁরার মাঝে স্বর্গ খোঁজে
উষ্ণ অনুগ্রহের অনুভুতি তোমার;
শুন্যতার মাঝে হারিয়ে যেতে থাকা তোমাকে
জড়িয়ে ধরতে আজ আর কেউ আসে না।
আবার সেই একাকিত্ম আবার সেই নির্জনতা
তীব্র শীত এসে জেঁকে ধরে তোমায়
হতাশায় হাতরে ফেরো স্বপ্ন
ভ্রান্ত, উদ্যেশ্যহীন, অসমাপ্ত
তোমার সেই পথচলা
[বিদেশি গানের অনুকরণে নিজস্ব অনুভূতির বহিঃপ্রকাশ ]
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



