somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফান পোস্ট ও তথ্য সমগ্রঃ লেডিস ফার্স্ট'' কথাটা যেভাবে এল!!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"লেডিস ফার্স্ট" আসছে যেভাবে সেটা একটা প্রচলিত গল্প।নতুন ৩য় বর্ষে উঠলাম। আমাদের মেডিকেলের এক ম্যাডাম সেদিন কাহিনীটা বললেন।আমরা ছেলেরা খুবই কম ছিলাম ক্লাসে এবং মেয়েরা যথারীতি তাহাদের আঁতলামো ধর্মের কারনে ক্লাসে ফুল উপস্থিত। তো ম্যাডাম এসময় আমাদের হুশিয়ার করে বললেন মেয়েরা কিন্তু ঠিকই পাশ করে যাবে আর তোমরা কেবল দেখবা। তো কথায় কথায় উঠলো "লেডিস ফার্স্ট"এর ব্যাপারটা। তিনি কাহিনীটা বললেন। এই কাহিনীটা সবারই জানা মনে হয়।

♦♦কাহিনি একঃ প্রচলিত কাহিনী
বহু বছর আগে এক দেশে বাস করত একটা ছেলে ও একটা মেয়ে। তারা একজন অন্যজনকে খুবই ভালোবাসত। খুব মানে খুব! কিন্তু সমস্যা হল যে মেয়েটার সাথে ছেলেটার সম্পর্ক মেনে নেবে না কখনই মেয়েটার বাসায়। একদিন মেয়েটার জন্য বিয়ের প্রস্তাব এলো। বাবা মা বিয়ে দিয়েই দিবে। মেয়েটা বিয়ে করতে চাইলো না। কি করবে কি করবে। তখন সে ছেলেটাকে সব খুলে বলল।
ছেলেটা সব কথা শুনে বুঝলো যে আর কোন উপায় নেই। তারা দুজনে মিলে প্লান করল যেহেতু তারা একজন অন্যজনকে খুবই ভালোবাসে,একজনকে ছাড়া অন্যজনের পক্ষে বেচে থাকা সম্ভব না তাই একসাথে তারা আত্মহত্যা করে তাদের প্রেম কে অমর করে রাখবে। (আগের কালে প্রেম এরকমই আছিলো মনে হয় :P )
সে শহরের দক্ষিনে ছিল বিশাল বিশাল পাহাড়। ওরা প্লান করল এই পাহাড় থেকেই লাফিয়ে পড়ে মারা যাবে দুইজন।
কথামতো দুইজন পাহাড়ের চূড়ায় উঠল।
ছেলেটি বলল,"জান,আমি আগে ঝাপ দেই। আমি তোমাকে অনেক ভালোবাসি তো তাই আমিই দেই।তোমাকে মরে যেতে দেখতে পারব না আমি জানু"
মেয়েটা প্রথমে না না বলল। কিন্তু এরপর রাজি হল।
ছেলেটা মেয়েটাকে জড়িয়ে ধরে আদর করল শেষবারের মত। এরপর আকাশের দিকে তাকিয়ে লাফিয়ে পড়ল নিচে।
এরপর মেয়েটার পালা। সে লাফ দেওয়ার জন্য দাঁড়ালো।
সেই মুহুর্তে দেখল নিচে অনেক গভীর। তার তখন মা বাবার কথা মনে পড়লো।আহারে আমাকে এত কষ্ট করে বড় করেছে।তাদের ছেড়ে সে কিভাবে একা থাকবে। তার মা বাবাও কিভাবে থাকবে একমাত্র মেয়ে ছাড়া।এসব ভেবে মেয়েটা আর লাফ দিল না। সে বাড়ি ফিরে গেলো এবং বাবা মায়ের পছন্দের পাত্রের সাথেই বিয়ে হল তার।


সে থেকে "লেডিস ফার্স্ট"কথাটা চলে আসছে।
কোন কাজে মেয়েদের আগে করতে দিয়ে দেখেন নইলে কিন্তু ভাই আপনি গিনিপিগ হয়ে সব হারাবেন। :) :)


♠♠এক্সট্রা পার্ট:P :P
এই গল্পের আধুনিক ভার্সনঃ

এই পার্টটার সবই আগের কাহিনীর মত। ছেলেটা লাফও দিল। এরপর মেয়েটা লাফ না দিয়ে চলে গেল। ছেলেটা নিচে পড়তে পড়তে এইটা দেখে ফেললো।
"আমি আগেই বুঝছিলাম ও এই কাম করবে!!!! X( "
এই কথা বলে ছেলেটা কোমরের কাছে একটা কিছু টান দিল। পেছন থেকে বের হয়ে আসলো একটা প্যারাসুট!!! :P :P
এভাবেই ছেলেটা বেচে গিয়েছিল।


★★★মোরাল অফ দ্যা স্টোরিঃ

সো লেডিসের সাথে ডিল করার সময় হয় "লেডিস ফার্স্ট" এইটা মাথায় রাখবেন নয়তো সাথে "ফার্স্ট এইড" এর ব্যাবস্থা রাখবেন। :P :P :) :D

সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৫৬
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×