রম্য পদ্যঃ এক ফাঁকিবাজ মেডিকেল ছাত্র
২৩ শে জুন, ২০১৪ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বহুদিন পরে
বহু পড়া পড়ে
দিতে গিয়াছি ভাইভা
এন্সার শুনে
স্যার ম্যাডাম ভয়ে
বলেন,"তওবা তওবা"!
এনেমিয়া রোগী
হাত ধরিয়া বলি
হয়েছে তাহার জন্ডিস,
এই কথা শুনি
কহিল আপামনি
"তোমার পরীক্ষা ঢিসমিস"!
বিপি দেখিতে গিয়া
স্টেথো হাতে নিয়া
রোগীর চেহারা দেখি,
কপালের সাথে কান
ধরিয়া মারি টান
ব্যাটা, জ্বর আছে নাকি?
কি হইতে কি
পান্তা ভাতে ঘি
শেখা হয় নাই যে কিছু!
রোগীর হাতে মার
খাইব কি বারবার?
এই ভয়, ছাড়ে না পিছু।
আঁতেল না হইয়া
ফাঁকিবাজি করিয়া
করিলাম মেডিকেল পার,
পাইব কি রোগী
এই শোকে ভুগী
চারিদিকে এত ডাক্তার!!!

জুন ২০১৪
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন