রোগীকে ভাল করতে এসে মার খেয়ে অরেক রোগী...........................................!
০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাস না থাকার কারণে এক রোগীর স্বজনকে পিটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদের। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের আত্মীয়-স্বজন ও দর্শনার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার শিকার চিকিৎসাধীন আবুল কাশেমের ছেলে রমজান আলী বলেন, রাজধানীর কদমতলী এলাকায় মঙ্গলবার সকালে দেয়াল চাপা পড়ে তার বাবা ভ্যানচালক আবুল কাশেম আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রমজান অভিযোগ করেন, চিকিৎসকদের পরামর্শে তিনি ওয়ার্ড থেকে বের হয়ে রক্ত কিনতে যান। কিন্তু বাড়তি টাকা প্রয়োজন হওয়ায় ওয়ার্ডে তার মায়ের কাছে ফিরে আসেন। ৩১ নম্বর ওয়ার্ডের কাছাকাছি গেলে দু'জন লোক তার কাছে পাস আছে কিনা জানতে চায়। পাস নেই জানালে লোক দুটো তাকে ধরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদেরের কাছে নিয়ে যায়। পরিচালক তখন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে ছিলেন। রমজান বলেন, কোন কিছু বুঝে ওঠার আগেই পরিচালক তার হাতের লাঠি দিয়ে আমাকে সমানে পেটাতে থাকেন। এতে পাসহ দেহের বিভিন্ন অংশে জখম হয়। রমজানকে পরে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় হাসপাতালে থাকা রোগীদের আত্মীয়-স্বজনরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা এর বিচার দাবিতে জরুরি বিভাগের সামনে বিক্ষোভ করতে থাকেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন