সিদ্ধিরগঞ্জের গটক ওসিবিয়ে করা কঠিন হলে এখন থেকে আর সমস্যা নেই থানার ওসিদের সরকার থেকে ঘুষ নেয়ার মাধ্যমে যে কোন বিয়ের অনুমতি প্রধান!
কদমতলী এলাকার জামালউদ্দিনের ছেলে সোহেলের সঙ্গে মুন্সীগঞ্জের মাকহাটি গ্রামের মফিজুল ইসলামের কন্যা ইতির প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে প্রেমিকা ইতি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে প্রেমিকার সম্মতিতে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের এক ক্লিনিকে তাকে এমআর করানো হয়। পরে প্রেমিকা ইতি প্রেমিক সোহেলের বাড়িতে আশ্রয় নিলে শুক্রবার প্রেমিকের মা-বাবা ইতিকে বাড়ি থেকে বের করে দেয়। প্রেমিকা উপায়ন্তর না দেখে সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানায়। পরে ওসির নির্দেশে কদমতলী এলাকায় প্রেমিককে গ্রেফতারের জন্য ওসি এক দারোগাকে পাঠায়। কিন্তু ঐ দারোগা প্রেমিক সোহেলকে না পেয়ে ওসি নির্দেশে পার্শ্ববর্তী রুবেল নামে এক নিরীহ যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে প্রেমিক-প্রেমিকার আত্মীয়-স্বজনরা বিষয়টি মীমাংসার জন্য থানায় ছুটে আসে। একপর্যায়ে প্রেমিক-প্রেমিকা উভয়ে বিয়ে করতে রাজি হয়। কিন্তু বাদ সাধেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান। ওসির প্রেমিক-প্রেমিকার আত্মীয়-স্বজনকে সাফ জানিয়ে দেন তাকে ২০ হাজার টাকা দিতে হবে। এদিকে ওসির দাবিকৃত টাকা না দেয়ায় শুক্রবার রাতভর প্রেমিকা ইতিকে তার আত্মীয়-স্বজনদের কাছে না দিয়ে থানা হাজতে আবদ্ধ করে রাখে। গতকাল শনিবার সকালে ওসি মোখলেছুর রহমানের দাবিকৃত টাকা পরিশোধ করার পর সিদ্ধিরগঞ্জ থানায় প্রেমিক-প্রেমিকার বিয়ে সম্পন্ন করানো হয়। কিন্তু তার আগে গ্রেফতার করে আনা পার্শ্ববর্তী রুবেলকে ৫৪ ধারায় ওসি মোখলেছুর রহমান তড়িঘড়ি করে জেল-হাজতে পাঠিয়ে দেয়। এর আগে ওসি রুবেলের আত্মীয়দের কাছ থেকে উৎকোচ দাবি করে। কিন্তু ওসির দাবি অনুযায়ী টাকা না দেয়ায় ওসি রুবেলকে আদালতে প্রেরণ করে বিনা অপরাধে। উৎকোচ নেয়ার ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমি আমার জন্য টাকা চাইনি তবে, প্রেমিকার চিকিৎসার জন্য টাকা চেয়েছি। তাছাড়া আজ (শনিবার) সকালে তাদের বিয়ে পড়িয়েছি। প্রেমিক-প্রেমিকার আত্মীয়-স্বজন স্বীকার করে মিষ্টি খাওয়ার জন্য ওসি সাহেবকে টাকা দিতে হয়েছে। এ ঘটনায় কদমতলী এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এব্যাপারে এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।