ব্রিটিশ মেডিকেল এসোসিয়েশন সকল ধরনের মদের বিজ্ঞাপন ব্যান করার দাবী জানিয়েছে।
এমনকি মিউজিক কিংবা স্পোর্টস শিল্পে মদের স্পনসরশিপের ব্যান করার আহ্বান জানিয়েছে ব্রিটেনের সবচাইতে বড় ডাক্তারদের এসোসিয়েশনটি।
http://news.bbc.co.uk/2/hi/health/8242385.stm
মদের বাজারে তারা ক্র্যাকডাউনের কথা বলছেন, সাথে বলছেন প্রাইসকাটের বা দাম কমানোর মত বিষয়গুলো দমনের যাতে করে মদের ব্যবহার কমিয়ে আনা যায়।
মদ বা এলকোহলজনিত অসুখ বা দূর্ঘটনার চিকিতসাবাবদ ব্রিটিশদের ৩ বিলিয়ন পাউন্ড গুনতে হয়।
আর মদের প্রমোশনে বিজ্ঞাপন এবং অন্যসবকিছু মিলিয়ে মদব্যবসায়ীরা খরচ করেন ৮০০ মিলিয়ন পাউন্ড
ডাক্তারদের মতে পংগুত্ব আর কমবয়সে মৃত্যুর জন্য দায়ী মদের বিরুদ্ধে একশন নেওয়ার সময় এখনি।
বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে ধুমপান এবং উচ্চ রক্তচাপের পর মদই দায়ী পৃথিবীজুড়ে রোগবালাইয়ের জন্য।
বিশেষজ্ঞদের মতে উচ্চমুল্য এবং হাই ট্যাক্স দিয়ে মদকে থামানো যাবেনা।
এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি শিক্ষা এবং কঠোর আইন।
এই কঠোর আইনের কথাই কোরানে বলা হয়ছে।
অথচ আমাদের অনেক শিক্ষিতরা মদের বিরুদ্ধে কথা বলতেই নারাজ। এটা নাকি স্বাস্থ্যের জন্য খুবই ভাল। হাই কালচারের একটা অংগ।
আমাদের সজাগ থাকতে হবে আমাদের মত একটি দরিদ্র দেশে মদপানের মত একটি ক্ষতিকারক জিনিষ যাতে সমাজে জায়গা করে নিতে না পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



