somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাফনের কাপড়

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রহিমা খালার মৃত্যু সংবাদ এল দেশের বাড়ী থেকে। মরার আগে খালার অনুরোধ ছিল ভাগ্নের কাছে সে যেন নিজে এসে তার গায়ে কাফনের কাপড় চড়ায়।
সেলিম সাহেব আর দ্বিধা না করে দীর্ঘ ১৫ বছর পর গায়ের পথ ধরলেন। সস্ত্রীক।
ঢাকা থেকে বেরিয়ে আসার ঠিক আগে গাড়ী থামল বিদায় ষ্টোরে। কাফনের কাপড় ছাড়া দাফনের জন্য অন্য সব কিছু কেনা হল।
গাড়ি চালিয়ে গায়ে যখন পৌছলেন সেলিম সাহেব তখন তার জন্য বড় একটা বিস্ময় অপেক্ষা করছিল। লাঠিতে ভর করে রহিমা খালা বেরিয়ে এলেন উঠোনে তাদেরকে বরন করে নিতে।
মত্যুর আগে শেষ বারের মত ভাগ্নেকে কাছে পাওয়ার জন্য এই ফন্দি আটা। বুড়ির এই এই ভাগ্নেটা ছাড়া নিকট আত্মীয়দের আর কেউ জীবিত নেই। যা একটু ক্ষোভ ছিল ঢাকার এই দম্পত্তির, রহিমা খালার আতিথ্যে তা নিমেষেই দূর হয়ে গেল। সেলিম সাহেব একটু একটু করে নিজেকে আবিস্কার করতে লাগলেন অনেক বছর আগে হারিয়ে যাওয়া গায়ের জীবনটিকে। পুকুরে সাতরাতে গিয়ে বাচ্চা ছেলেদের মত হাতপা ছুড়লেন। নদীতে নামলেন হাতিয়ে মাছ ধরতে। এমনকি ফুটবলে লাথি মারতেও মাঠে নেমে গেলেন।
দ্বিতীয়বারের মত নাড়ী ছেড়ার কষ্ট অনুভব করলেন সেলিম সাহেব, দুদিন পর আবার যখন গ্রাম ছেড়ে আসতে হল। বিদায় নেওয়ার সময় রহিমা খালাকে জড়িয়ে ধরে কান্নায় ভেংগে পড়লেন।
ভগ্ন শরীর আর মনে গা ছাড়তে হল তাকে। কেননা খাওয়া দাওয়া ছাড়াও দুদিনের অন্যসব অনিয়মে শরীরটাও কিছুটা কাহিল হয়ে পড়ছিল। স্ত্রী জাহানারা গায়ে হাত দিয়ে উদ্বীগ্ন হয়ে পড়লেন। সামান্য একটু জ্বর আছে মনে হল। এর আগে দুবার মৃদু হার্ট এ্যাটাক হয়েছিল সেলিম সাহেবের।

গাড়ী ঢাকার দোড়গোড়ায় পৌছলে স্বস্তির নি:স্বাস ফেললেন জাহানারা।
হঠাৎ করেই চেচিয়ে গাড়ী থামাতে বললেন সেলিম সাহেবকে।
গাড়ীর গতি মন্হর হল।
কেন? জানতে চাইলেন সেলিম সাহেব।
কাফনের কাপড়টা ফেরতে দেব।
সামনেই বিদায় ষ্টোর।
ওটা আমার জন্য রেখে দাও, স্ত্রীর দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন তিনি।
বাক্যটি শুনে আচমকা ধাক্কা খেলেন জাহানারা বেগম।
বাকশক্তি হারিয়ে ফেললেন।
গাড়ীর গতি আবার বেড়ে গেল।
অভিমান আর দু:খের মিশেল এক অনুভূতিতে চোখ দুটি ভিজে এল তার। বাইরের দিকে মুখ ফেরালেন।
ঢাকার উপকন্ঠের রাস্তাগুলোতেও মানুষজন গিজগিজ করছে।
দালানকোঠার ঘনত্ব ক্রমশ: বেড়েই চলেছে।
এতসবকিছুর মাঝেও সবকিছু ফাকা মনে হল তার।
দুচোখ বেয়ে পানি গড়িয়ে এল তার।
দুহাত দিয়ে তিনি কাফনের কাপড়টিকে খামচে ধরে থাকলেন।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ খোকার অভিমান

লিখেছেন ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬


খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।

বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে কাঁদছে মাথা খুঁটে। 

কত কাজই... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: বালির নীল গোলকধাঁধা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:১২



কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।

বিমান... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

×