somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রথম দাবি তুলে তমদ্দুন মজলিস এবং বাংলা ভাষা আন্দোলন শুরু করে

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম ইসলামী আদর্শ ও ভাবধারার এই সংগঠন গড়ে তুলেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে দাবি তুলে ভাষা আন্দোলন শুরু করে এই সংগঠনটি। পাকিস্তানের রাষ্ট্র ভাষা বাংলা না উর্দু? নামক বইয়ে লেখক কাজী মোতাহার হোসেন, আবুল মনসুর আহমেদ এবং অধ্যাপক আবুল কাসেম বাংলা ভাষাকে পূর্ব বাংলায় একমাত্র ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার এবং পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষেও জোরালো দাবি জানান। ভাষা আন্দোলনে এই ধর্মভিত্তিক সংগঠনটির সাহসী ভূমিকার জন্য বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার দাবি জোরালো হয়ে উঠে।

অথচ বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার দাবি জানায়নি কোন কমিউনিস্ট পার্টি, কিন্তু যোগাযোগ মাধ্যমে এখন এই তথাকথিত দেশপ্রেমিদের নাচানাচি বেশি দেখা যায়। ইসলামকে বাংলাদেশের প্রতিপক্ষ হিসাবে দাড় করানোর তাদের অপচেষ্টা কখনো সফল হওয়ার নয়। মানুষ এখন আসল ইতিহাস জানতে শুরু করেছে।

বাংলাকে স্বীকৃতি দানের তমদ্দুন মজলিসের দাবির ঐতিহাসিক প্রস্তাবনার সারসংক্ষেপ ছিল নিম্নরূপঃ

১. বাংলা ভাষাই হবে
(ক) পূর্ব-পাকিস্তানে তথ্য আদান-প্রদানের মাধ্যম;
(খ) পূর্ব পাকিস্তানের আদালতের ভাষা এবং
(গ) পূর্ব পাকিস্তানের দাপ্তরিক ভাষা।

২. উর্দু এবং বাংলা ভাষা হবে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের দাপ্তরিক ভাষা হবে।

৩. (ক) পূর্ব-পাকিস্তানে শিক্ষার প্রধান মাধ্যম হবে বাংলা ভাষা। পূর্ব পাকিস্তানের সবাই এই ভাষা শিক্ষা করবেন।
(খ) পশ্চিম পাকিস্তানে যারা কাজ করবে তাদের শিখবে উর্দু ভাষা, যেটি পূর্ব পাকিস্তানে দ্বিতীয় ভাষা হিসাবে বিবেচিত হবে।
(গ) ইংরেজি হবে পাকিস্তানের তৃতীয় ভাষা বা আন্তর্জাতিক ভাষা।
পাকিস্তানের কর্মচারী হিসেবে যারা পৃথিবীর অন্যান্য দেশে চাকরি করবেন বা উচ্চ শিক্ষায় নিয়োজিত হবেন তারাই শুধু ইংরেজি শিক্ষা করবেন।

৪. আপাতত কয়েক বছরের জন্য ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই পূর্ব পাকিস্তানের শাসন কাজ ও বিজ্ঞান শিক্ষা চলবে

তমদ্দুন মজলিস প্রথম ‘’রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’’ গঠনে নেতৃত্ব দেয়, সেই সময়কার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ফজলুর রহমান বাংলাভাষা ও বাংলালিপি সম্পর্কে অশালীন উক্তির করায়, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো উদ্দ্যেশে।

তমদ্দুন মজলিসের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাসেম বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য আন্দোলনের মধ্যমনি ছিলেন। তার অক্লান্ত চেষ্টায় তরুণ প্রজন্ম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আন্দোলনে যুক্ত হয়। এই আন্দোলনের আলেম ওলামাদের সমর্থন ছিল। তমদ্দুন মজলিসের সাথে জড়িত ব্যক্তিদের নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়। জেল খাটতে হয় অনেককে, পালিয়ে যান অনেকে।

তমদ্দুন মজলিস শেষ পর্যন্ত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিটিকে জাতীয় ইস্যুতে পরিণত করতে সমর্থন হয়েছিলেন।

সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫২
৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×