অটোরিক্সা চালকের কন্যা সেরা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাত্র ৩০০ স্কয়ার ফুটের ছোট্ট একটি বাসায় দুই সন্তানসহ পরিবারের চার সদস্য মিলে বসবাস করতেন জয়কুমার পেরুমাল। আয়ের একমাত্র উত্স ছিলো ছোট একটি অটোরিক্সা। এই তিন চাকার যান চালিয়েই পেরুমাল মেয়েকে বানিয়েছেন সেরা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সারা ভারতবর্ষের মধ্যে প্রথম হয়েছেন ২৪ বছর বয়সি তরুণী প্রেমা। এছাড়াও বি.কম পরীক্ষায় প্রেমা পেয়েছিলেন শতকরা ৯০ শতাংশ নম্বর। প্রেমা জানান, এ সাফল্য আমার একার নয়। এই সাফল্য মা-বাবাকে স্বাচ্ছন্দ্যে রাখার পথ উন্মোচিত করলো। সম্প্রতি পরীক্ষার ফল প্রকাশের পর একটি সাক্ষাত্কারে উল্লসিত প্রেমা জানান, যে দিন থেকে আমি কর্মক্ষেত্রে প্রবেশ করব, সেদিন থেকে বাবা যেন বাসায় আরাম করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে চাই। স্কুলজীবন থেকেই লেখাপড়ায় সাফল্য পেয়েছেন মেধাবী প্রেমা। প্রেমার বাবার কোন নির্দিষ্ট আয় ছিল না, প্রতি মাসে ১৫ হাজার রুপির মত আয় করতেন তিনি। প্রেমা এবং তার ভাই আর্টিকেলশিপের সময় আয় করতো প্রায় ৫ হাজার রুপি। প্রেমার মা-বাবা কেউই স্কুলের গন্ডি পার হননি। তাই তার এই উচ্চ শিক্ষার ভাল ফলাফলে মা-বাবা দু'জনেই খুব গর্বিত। প্রেমা শুধু নিজেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হননি, তার ছোট ভাই ধনরাজকেও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট-এ পাস করতে সহায়তা করেছেন। এ বিষয়ে প্রেমা বলেন, গত বছর নভেম্বরে আমরা দু'জনই একত্রে নিবন্ধন করেছিলাম।
এখানে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা...
...বাকিটুকু পড়ুন