সার্স কি ?
১.পরিবেশে থাকা সাধারন কোল্ড ভাইরাসটিই (করোনা ভাইরাস) এখন প্রানঘাতী “সিভিয়ার একিউট রেসপিটরি সিনড্রোম” বা সার্স রোগের কারন হিসাবে সারা পৃথিবীর মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছে।
২.সার্স একটি ভাইরাসজনিত রোগ। হাঁচি, কাশি, কফ, থুথুর মাধ্যমে সার্স ছড়ায়।
৩.সার্স ভাইরাস পরিবেশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ইনফ্লুয়েজ্ঞার মতন একেও একেবারে নিশ্চিহ্ন করা যাবেনা।
সার্সের ক্ষেত্রে ঃ
১.সার্সের সাথে ইনফ্লুয়েজ্ঞার বেশ মিল রয়েছে।
২.সার্সে আক্রান্ত রোগীর প্রথম ১০ দিনের মধ্যেই লক্ষন প্রকাশ পেতে থাকবে।
৩.প্রথম লক্ষন অস্বাভাবিক জ্বর।
৪.শরীরের তাপমাত্রা ১০৩ফারেনহাইট থেকে ১০৫ ফারেনহাইট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
৫.শুকনা কাশি, শ্বাসকষ্ট, মাথাধরা, মাথাব্যথা, অল্পতেই হাপিয়ে ওঠা, শরীরে চাকচাক দাগ, পেট খারাপ ইত্যাদি লক্ষন দেখা দিতে পারে।
কি করনীয় ?
সার্সে আক্রান্ত হলে রোগীকে সাথে সাথে ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা ও সেবাযত্ন করতে হবে এবং দ্রুত হাসপাতালে স্থানান্তর করতে হবে।
১.লক্ষন দেখে কাউকে সার্স বলে সন্দেহ হলে সংক্রমন এড়াতে দ্রুত তাকে আলাদা কক্ষে রাখতে হবে এবং মাস্ক পরাতে হবে।
২.আশে পাশে যারা আছেন তাদেরও মাস্ক এবং কালো চশমা পরতে হবে। যারা রোগীর সেবা করবেন তাদের কে এর পাশাপাশি সার্জিক্যাল গ্লাভস্ পরতে হবে।
৩.চিকিৎসকের মতে এই ভাইরাসটি মুখ, নাক ও চোখ দিয়ে প্রবেশ করে।
৪.আক্রান্ত এলাকার বাসিন্দাদেরও মাস্ক এবং কালো চশমা পরতে হবে।
৫.সার্স ভাইরাস মানুষের শরীরের বাইরে ০৩ থেকে ০৬ ঘন্টা বাচে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


