চমৎকার ঘুমের জন্য প্রয়োজন সুখের সংসার!
১৩ ই মে, ২০১৩ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সংসারে অশান্তি নয়। ঘুমের জন্য হলেও সংসারকে সুখের করে তুলুন। কারণ সুখের সংসার শুধু মানসিকভাবেই সুখী করে না, রাতের ঘুমকে চমৎকার করে। পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের সাইকিয়েট্রি বিভাগের নতুন এক গবেষণায় দেখা গেছে, সংসারে কলহ-বিবাদ নেই এমন সুখী সংসারে মেয়েদের রাতের ঘুম বৈবাহিক অশান্তিতে ভোগা মেয়েদের চেয়ে অনেক গভীর হয়। গবেষণায় নেতৃত্ব দেন ওয়েনডি ট্রোক্সেল। সংসার জীবনে সুখী ও অসুখী এমন ১ হাজার ৯৩৮ জন বিবাহিত নারীর কাছ থেকে তথ্য-উপাত্ত নিয়ে পর্যালোচনা করেন গবেষকরা এ মেয়েদের কাছে প্রশ্ন করে বের করেন তারা বৈবাহিক জীবনে কতটুকু সুখী। কে কতটুকু সুখী তার ওপর তারা নম্বর দেন। সবচেয়ে সুখী নারীকে দেওয়া হয় ৭ ও কম সুখীকে ১ নম্বর দেওয়া হয়। এর সঙ্গে তাদের ঘুমের সমস্যা আছে কি-না তাও জানতে চাওয়া হয়। গবেষণায় দেখা যায়, বৈবাহিক সুখী নারীদের চেয়ে অসুখীরা ঘুমের সমস্যায় বেশি ভোগেন। যারা বেশি নম্বর পান রাতের বেলায় তাদের ঘুম বেশ ভালো হয়। এ চাঙ্গা ঘুমের কারণেও তারা দিনের বাকি সময় ফুরফুরে মেজাজে থাকেন। এ কারণে তারা তাদের কর্মক্ষেত্রে বেশি সফল হন। শ্বেতাঙ্গ ও জাপানি নারীরা ঘুমের সমস্যায় খুব কম ভোগেন। এর কারণ হিসেবে গবেষকরা বলেন, এরা বৈবাহিকভাবে বেশ সুখী। গবেষণায় দেখা যায়, সামাজিক নিরাপত্তাহীনতা, মানসিক অবসাদ, আর্থিক দৈন্য, অ্যালকোহল ও কফি পান, ঘরে শিশুর অবস্থান, বয়স ও হরমোন সমস্যা ঘুমে ব্যাঘাত ঘটায়।
দেহ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব...
...বাকিটুকু পড়ুনপ্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন
১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০

প্রাপ্ত মন্তব্য
১,০০,০০০!!ঐতিহাসিক!এই ব্লগের ইতিহাসে
রাজীব নুর আপনি সর্বপ্রথম
১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!
আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।
আপনি আবার এই ব্লগে
সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!সেটা নিয়ে আমি এই...
...বাকিটুকু পড়ুন