বিখ্যাত চিত্রকর লিওনার্দো দ্যা ভিঞ্চির আঁকা ‘মোনালিসা’র পেইন্টিং-এর জন্য নতুন এক তত্ত্ব দিয়েছেন ইটালিয়ান আর্ট হিস্টোরিয়ান সিলভানো ভেনসেটি। বিভিন্ন সময় গবেষকরা মোনালিসা পেইন্টিং-এর মডেল হিসেবে বিভিন্ন জনকে দাঁড় করালেও সিলভানো ভেনসেটির দাবী, মোনালিসা-এর মডেল ছিলেন একজন পুরুষ। খবর ইয়াহু অনলাইন-এর।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, বিভিন্ন সময় গবেষকরা তত্ত্ব দাঁড় করিয়েছেন মোনলিসার মডেল ফ্লোরেন্টিন মার্চেন্ট এর স্ত্রী লিসা জেরারদিনি, অ্যারাগোনের ইসাবেলা এমনকি চিত্রকর লিওনার্দো নিজেও হতে পারেন। তবে, সম্প্রতি সিলভানো ভেনসেটির দাবী, মোনালিসা-এর মডেল ছিলেন চিত্রকরের প্রেমিক পুরুষ জিয়ান জিয়াকোমো ক্যাপরোটি। তিনি ‘সালাই’ নামেও পরিচিত।
সিলভানো ভেনসেটি জানিয়েছেন, সালাই ছিলেন লিওনার্দো দ্যা ভিঞ্চির প্রিয় একজন মডেল। আর সালাই এর চারিত্রিক বৈশিষ্ট্যও মোনালিসা পেইন্টিং এর মাধ্যমে তুলে এনেছেন। এমনকি ভিনসেটি মোনালিসার নাক এবং মুখের গঠনের সঙ্গে সালাই এর মিল থাকার কথাও জানিয়েছেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি, ভিনসেটি মোনালিসা পেইন্টিং-এর মধ্যে নতুন বৈশিষ্ট্য খুজে বের করেছিলেন। তিনি মোনালিসার বাম চোখে ইংরেজি অক্ষর ‘এস’ এবং ডান চোখে ইংরেজি অক্ষর ‘এল’ খুঁজে পেয়েছিলেন যা খালি চোখে মোটেই ধরা সম্ভব নয়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, কেবল ভিনসেটিই নয়, এর আগেও অনেক বিশেষজ্ঞই সালাই মডেলের সঙ্গে ভিঞ্চির যোগসূত্র খুঁজে পেয়েছিলেন।
ভিনসেটি আরো জানিয়েছেন, কেবল মোনালিসায় নয় ভিঞ্চির আঁকা ‘সেইন্ট. জন দ্যা ব্যাপটিস্ট’ও সালাই এর সঙ্গে যোগ আছে।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।