somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তন্ময় আর মাধবীলতার গল্পঃ তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে

০৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাধবী চলে যাওয়ার অনেক দিন পরের কথা। ততদিনে তন্ময়ের চোখের জল শুকিয়ে গেছে, আগের সেই শোক নেই,ক্রোধও নেই, নেই কোন ছলনাময় প্রত্যাশা ও । এক ই গ্রহের বাসিন্দা হয়ে, একই চাঁদের আলোয় থেকেও কোন যোগাযোগ নেই, কথা হয় না অনেক অনেক দিন, দেখা ত দূরে থাক। সময় ই আসলে সব ভুলিয়ে দেয়।

তন্ময় তার ভালোবাসার স্মৃতি বহনকারী শহর থেকে চলে গেছে অনেক দূরে, যেখানে স্মৃতিরা তার সামনে এসে প্রতিদিন খোঁচায় না আর। অনেক অনেক মাস পর, তন্ময় কে যেতে হল সেই পুরানো শহরে, পুরানো এলাকায়, বন্ধুদের এক ইফতার পার্টি তে, দুঃখবিলাসী স্মৃতিরা সতেজ হয়ে উঠল আবার। নিজের অজান্তেই তন্ময় চলে গেল মাধবীর অফিসের সামনে, দাড়িয়ে থাকলো অনেকক্ষণ । অথচ প্রেমের সময় এই অফিসের সামনে কখনো আসে নি সে, আজ কেন খুঁজে বের করল সে ! অবশ্য মাধবী এই অফিসে এখনো চাকরি করে কি না, সেটাও একটা প্রশ্ন !! কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া অসম্ভব, তার জন্য মাথা ঘামিয়ে লাভ কি আর !

মাধবীর পুরানো ফোন নম্বরটি এখনও তন্ময়ের কণ্ঠস্থ আছে, যদিও তার জানা নেই সেই নাম্বারটিতে এখন রিং বাজবে কি না ! কতদিন দেখা হয় না মাধবীর সেই মায়াভরা মুখটা, কতদিন দেখা হয় না সেই নাকফুল, সেই ডাগর চোখ, যার দিকে তাকিয়ে তন্ময় ভুলে যেত সবকিছু ! আজ তার দেখা পাবে কি না জানে না তন্ময়, দেখা পাওয়ার সুতীব্র বাসনা নিয়েও সে আসেনি, তার পর ও কেন যেন দাড়িয়ে থাকা, যার ব্যাখ্যা তার নিজেরও জানা নেই।

চাইলেই দারোয়ান কে জিজ্ঞাসা করে জেনে নেওয়া যায় মাধবী এখনও এই অফিসে আছে কি না, কিন্তু তন্ময় যায় না। উত্তর টা "না " হলে তন্ময়েরই লস, এরপর কোথায় খুঁজবে মাধবী কে ? মাধবি এখানে না থাকুক, তন্ময়ের মন চিরকাল জানুক যে মাধবী এখানেই আছে, ব্যাপার টা নিখোঁজ মানুষেরও একটা কাল্পনিক খোঁজ থাকার মত মানসিক সান্ত্বনা আর কি !

আর কিছুক্ষন পর অফিস শেষ হবে, মাধবী এই পথ দিয়েই যাবে, সে কি কখনো জানবে এই বাতাসেই মিশে আছে তন্ময়ের তাজা নিঃশ্বাস !

এক সময় আজান পড়ে আসে, মোহের জগত থেকে বাস্তবতায় ফিরে আসে তন্ময়। তাকে যেতে হবে, কিন্তু পা গুলি যেন অনড়, টেনে টেনে হাঁটে সে। দেহটা কে টেনে নিয়ে যাচ্ছে কাষ্ঠল পা, কিন্তু মন ত বাঁধা পড়ে আছে এখানেই, তাকে টেনে নিয়ে যায় সাধ্য কার।

আচ্ছা, এরই নাম ই কি ভালোবাসা ?? মাধবীর ও কি এমন হয় ????




৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না, দাবি করি না। এই যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

×